সেপ্টেম্বর-অক্টোবরে সাবধান থাকতে হবে, সলমনের প্রাণ সংশয় নিয়ে বড় ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর

পেশাগতভাবে, এই বছরটি সলমান খানের জন্য ভালো নয়। এই বছর তার অন্য কোনও ছবি মুক্তি দেওয়ার চেষ্টা করা উচিত নয়। তবে জীবনের হুমকি নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক বছর ধরেই মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছেন সুপারস্টার সলমান খান। ১৯৯৮ সালের ঘটনা এখনও বয়ে বেড়াতে হচ্ছে ভাইজানকে। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময়ে দুটি কৃষ্ণসার হত্যা করেছিলেন সলমান। এরপর থেকেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন অভিনেতা। কেননা বিষ্ণোই সম্প্রদায়ের ভগবান কৃষ্ণসার। এই কারণে আইনী বিপাকেও পড়তে হয় ভাইজানকে।

২০১৮ সালে পুরোপুরি এই মামলায় তিনি বেকসুর মুক্তি পান। তবুও লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সলমান খান। একাধিকবার মৃত্যু হুমকি, তাঁর বাড়িতে গোলাগুলি, অভিনেতাকে হত্যার চেষ্টা করেছেন বিষ্ণোইয়ের গ্যাং। সঙ্গে সঙ্গে অভিনেতার নিরাপত্তা জোরদার হয়েছে। তাও অভিনেতার নিস্তার নেই। এমনকী কয়েক সপ্তাহ আগে একটি পডকাস্ট শোয়ে সেলিব্রিটি জ্যোতিষী বলেছিলেন যে, সলমান খান একটি বিপজ্জনক রোগে আক্রান্ত হবেন। তিনি এবং শাহরুখ খান ৬৭ বছর বয়সে মারা যাবেন। একই কথা বলছেন আরেক সেলিব্রিটি জ্যোতিষী গীতাঞ্জলি সাক্সেনা। সম্প্রতি মুক্তি পেয়েছে ভাইজানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র সিকন্দর। কিন্তু বক্সঅফিসে ছবিটি ভাল ব্যবসা করেনি।

সে সম্পর্কে কথা বলতে গিয়ে জ্যোতিষী গীতাঞ্জলি সাক্সেনা বলেছেন, “পেশাগতভাবে, এই বছরটি সলমান খানের জন্য ভালো নয়। এই বছর তার অন্য কোনও ছবি মুক্তি দেওয়ার চেষ্টা করা উচিত নয়। তবে জীবনের হুমকি নেই। কিন্তু সলমান খানকে এই বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে সতর্ক থাকতে হবে। তার চারপাশের লোকেরা অভিনেতা সম্পর্কে গোপন তথ্য গ্যাংয়ের কাছে ফাঁস করে দেবে। তবে আগামী বছর তাঁর জীবন ঝুঁকি থাকতে পারে।” সলমানের ২০২৬ সালের কথা বলতে গিয়ে জ্যোতিষী বলেন, “আগামী বছরের এপ্রিলের পর, পুরো বছর তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তার মার্চ পর্যন্ত কাজ করা উচিত, এরপর থেকে বিরতি নেওয়া উচিত। তাঁর বড়সড় দুর্ঘটনা বা অস্ত্রোপচার হতে পারে। কিন্তু আগে থেকে সতর্ক থাকলে তিনি বিপদ এড়াতে পারবেন।”

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি