দিল্লিতে করোনার সুনামি, একদিনে আক্রান্ত ২০ হাজারের বেশি

উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯.৬০ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কড়া বিধি-নিষেধেও লাভের লাভ কিছু হচ্ছে না। বরং মারণ ভাইরাস আরও বেপরোয়া হয়ে উঠছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি। আগের দিনের তুলনায় সংক্রমণ ১৬ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯.৬০ শতাংশ। অর্থা‍ৎ নমুনা পরীক্ষায় প্রতি পাঁচজনের মধ্যে একজনের শরীরে মিলেছে করোনার সংক্রমণ। মারণ ভাইরাসের এমন বেনজির তাণ্ডবের মোকাবিলা কিভাবে করা যাবে, তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

শনিবার সন্ধ্যায় দিল্লির স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ হাজার ১৮১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনার থাবায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাত জন। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। রাজধানীতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৭৮ জনে।’

রাজধানী দিল্লির পাশাপাশি দেশের তথ্য-প্রযুক্তি শিল্পের রাজধানী হিসেবে পরিচিত বেঙ্গালুরুতেও করোনা সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় বেঙ্গালুরুতে নতুন করে ৭ হাজার ১১৩ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকরের কথায়, ‘রাজ্যে করোনার মূলকেন্দ্র হয়ে উঠেছে বেঙ্গালুরু। রাজ্যে দৈনিক আক্রান্তের ৭৯ শতাংশই বেঙ্গালুরুর বাসিন্দা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রেও একই ছবি দেখা গিয়েছিল।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী