দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঠাকুরগাঁওয়ে উদ্ধার বিলুপ্তপ্রায় নীলগাই

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী গ্রাম থেকে ফের বিলুপ্ত প্রায় একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলার পীরগঞ্জ উপজেলার বটচুনার সীমান্তবর্তী গ্রামের মাধবপুর থেকে ধুসর ছাই রংয়ের নীলগাইটি উদ্ধার করে সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা। এ নিয়ে ঠাকুরগাঁওয়ে গত চার বছরে পাঁচটি নীলগাই উদ্ধার হল। যদিও আগে উদ্ধার হওয়া সবগুলি নীলগাই মারা গিয়েছে। তবে শুক্রবার উদ্ধার হওয়া নীলগাইটি এখনও পর্যন্ত সুস্থ হয়েছে। অসমের সীমান্ত পেরিয়েই নীলগাইটি দেশে ঢুকে পড়েছিল।

বটচুনা ইউপি চেয়ারম্যান হিমু সরকার সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার বিকালে ভারতীয় সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে নীলগাইটি। ধূসর ছাই রঙের নীলগাইটিকে দেখে বেশ কয়েকজন গ্রামবাসী ভয়ও পেয়েছিলেন। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। বিজিবি সদস্যরা এসে নীলগাইটিকে উদ্ধার করে নিয়ে যান।

ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজেদ জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, দেশভাগের আগে দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট এলাকায় নীলগাই দেখা যেত। যদিও চল্লিশের দশকের পরে আর দেখা যায়নি। চেহারায় ঘোড়ার সাথে কিছুটা সাদৃশ্য থাকা এ প্রাণীটির অস্তিত্ব ভারতের অনেক এলাকায় থাকলেও বাংলাদেশে এখন বিলুপ্ত।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ