কর-যুদ্ধের মধ্যেই দিল্লিতে পা রাখলেন ট্রাম্পের ডেপুটি জেডি ভান্স

সোমবার সকাল ১০ টার কিছু আগে দিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করেছে তাঁর বিমান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর-যুদ্ধের মধ্যেই তিনদিনের সফরে ভারতে মাটিতে পা রাখলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সোমবার সকাল ১০ টার কিছু আগে দিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করেছে তাঁর বিমান। জেডি ভান্সের সঙ্গে ভারতে এসেছেন তাঁর স্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভূত উষা ভান্স এবং তাঁদের ৩ সন্তান, ইওয়ান, বিবেক ও মিরাবেল। অর্থাৎ সপরিবারে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। সবথেকে অবাক করা বিষয় হল, তিন খুদের পরণেই ছিল ভারতীয় পোশাক। এছাড়াও ভান্সের সঙ্গে এই সফরে পাঁচজন মার্কিন প্রশাসনিক কর্তা এসেছেন। তাঁদের মধ্যে কেউ পেন্টাগনের, কেউ আবার আমেরিকার বিদেশ দফতরের সঙ্গে যুক্ত। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডেপুটি’ জেডি ভান্সের। তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারতের মাটিতে পা রাখলেন জেডি ভান্স। তাঁকে পালাম বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় রেল এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তাঁকে ‘গার্ড অফ অনার’ সৌজন্যে ভারতে আনা হয়েছে। কিন্তু সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। ভারতীয় প্রোটোকল অনুযায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানানোর কথা ছিল জগদীপ ধনখড়ের। কিন্তু উপরাষ্ট্রপতিকে সেখানে দেখা যায়নি। এ ক্ষেত্রে নৈশভোজে ভান্সকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। এদিন ভারতে পৌঁছোনোর কয়েক ঘণ্টা পরেই সপরিবারে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির পরিদর্শন করতে যাবেন ভান্স। এরপর একটি হস্তশিল্পের শপিং মলে যাবেন। এছাড়াও প্রশাসনিক কাজকর্ম সেরে ফেলার সপরিবারে আগরা এবং জয়পুরও যাবেন ভান্স। জানা গিয়েছে, মোদির সঙ্গে নৈশভোজ সারার পর সোমবার রাতে জয়পুরের উদ্দেশ্যে রওনা দেবেন ভান্স এবং তাঁর পরিবার। মঙ্গলবার জয়পুরের বেশ কিছু ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন তিনি। এরপর সেখানে একটি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে তাঁর আমন্ত্রণ রয়েছে, সেখানে যোগ দেবেন।

সেখানে ট্রাম্প জমানায় ভারত এবং আমেরিকার মধ্যে ইতিবাচক সম্পর্কের দিকগুলি তিনি ব্যাখ্যা করতে পারেন। এরপর বুধবার ভান্স সপরিবার জয়পুর থেকে আগরার উদ্দেশে রওনা দেবেন। তাজমহলের মতো ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন। বিকেলে জয়পুরে ফিরে আসবেন। এবং বৃহস্পতিবার সেখান থেকেই আমেরিকার উদ্দেশে পাড়ি দেবেন ভান্স। প্রসঙ্গত, মোদির আমেরিকা সফরের সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। তা নিয়ে গত কয়েক দিনের মধ্যে দুই দেশের প্রশাসনের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। এই চুক্তি নিয়ে উভয় দেশই আশাবাদী। অনুমান, ভারতে মোদি-ভান্সের বৈঠকেও বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হবে। কারণ চুক্তি দ্রুত চূড়ান্ত করতে চাইছে উভয় দেশ। একই সঙ্গে শুল্কনীতি নিয়েও আলোচনা হতে পারে।

 

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?