মর্মান্তিক! বন্ধুর চোখের সামনে সিংহের থাবায় ১৪ বছরের কিশোরীর মৃত্যু

বন্ধুর সামনে কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল পশুর রাজা সিংহ। কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে ওই ১৪ বছর বয়সী সিংহের আক্রমণে নিহত হলেন ওই কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! বন্ধুর সামনে কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল পশুর রাজা সিংহ। কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে ওই ১৪ বছর বয়সী সিংহের আক্রমণে নিহত হলেন ওই কিশোরী। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সিংহটি কোনভাবে নাইরোবি জাতীয় উদ্যান থেকে বেরিয়ে একটি আবাসিক প্রাঙ্গণে প্রবেশ করেছিল।তখনই ঘটনাটি ঘটেছে। কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (KWS) অনুসারে, মেয়েটি তাঁর এক বন্ধুর সঙ্গে ছিল। তখনই বন্ধুর চোখের সামনে বৃদ্ধ সিংহটি তাঁকে টেনে নিয়ে যায়।

তা দেখে চিৎকার শুরু করেন, এবং বনের সতর্ক এলার্ম বাজাতে থাকে। তখনই বন্যকর্মীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে সব শেষ। রক্তের দাগ অনুসরণ করে সকলে এমবাগাথি নদীতে পৌঁছন। সেখানেই মেয়েটির মৃতদেহ পড়েছিল। তাঁর পিঠের নীচের অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। আক্রমণকারী সিংহটিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছেনা। সে পলাতক, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এবং তাঁকে ধরার ফাঁদ পাতা হয়েছে।

এরকম ঘটনা যাতে আর না ঘটে, সেই কারণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, কেনিয়ার কেন্দ্রস্থল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত নাইরোবি জাতীয় উদ্যান। যেটি সিংহ, চিতা, চিতাবাঘ, মহিষ এবং জিরাফ-সহ একাধিক বন্য প্রাণীর আবাসস্থল। পার্কটি তিন দিকে বেড়া দিয়ে ঘেরা থাকলেও, মাঝে মধ্যেই বন্যপ্রাণীরা বেরিয়ে আসে। যদিও সিংহের সঙ্গে মানুষের মারাত্মক সংঘর্ষ বিরল ঘটনা, তবুও এই অঞ্চলে ক্রমবর্ধমান মানুষ-বন্যপ্রাণী সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। ঘটনার একদিন আগে, নাইরোবি থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে নাইরি কাউন্টিতে একটি হাতির পিষ্টে ৫৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছিলেন। এক্ষেত্রে বনকর্মীদের দায়িত্ব পালনের উপর প্রশ্ন উঠছে।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?