পহেলগাঁওকাণ্ডের নিন্দা করে দিল্লির পাশে দাঁড়ানোর ঘোষণা ট্রাম্প প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে ২৬ পর্যটককে নৃশংসভাবে খুনের ঘটনার নিন্দা করে দিল্লির পাশে থাকার কথা স্পষ্টভাবে জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পের সরকার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র টেমি ব্রুস সাংবাদিক সম্মেলনে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিদেশমন্ত্রী মার্কো রুবিও আগই স্পষ্টভাবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জঙ্গিদের দমনে মোদি সরকার যে পদক্ষেপ নেবে, তাতে পূর্ণ সমর্থন থাকব আমেরিকার। বিশ্ব থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর আমেরিকা।’

গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহলগাঁওয়ের বৈসরনের এক রিসর্টে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। হামলায় কমপক্ষে ২৬ পর্যটক মারা গিয়েছেন (যদিও বেসরকারি মতে, মৃতের সংখ্যা ২৮)। ওই নৃশংস ও ভয়াবহ হামলার বিরুদ্ধে গোটা বিশ্বজুড়েই নিন্দার ঝড় উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ঘটনার নিন্দা করেছেন। পহেলগাঁওকাণ্ড নিয়ে কার্যত মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে দিল্লি ও ইসলামাবাদ। গত ৪৮ ঘন্টায় দুই দেশই একে অন্যের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সঙ্ঘাতের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের সঙ্ঘাতে ওয়াশিংটনের কী ভূমিকা হবে, তা জানতে অনেকেই আগ্রহী। এ বিষয়ে মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র টেমি ব্রুস জানিয়েছেন, ‘ঘটনাপ্রবাহের উপরে নজর রাখছে ওয়াশিংটন।শুধু এটুকু বলতে পারি, জঙ্গিদের নিশ্ছিহ্ন করার যে কোনও পদক্ষেপের পাশে আমেরিকা থাকবে। কেননা, বিশ্ব শান্তির জন্য জঙ্গিদের নির্মূল করা সময়ের দাবি হয়ে উঠেছে।’  

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?