ভারতীয় বিক্ষোভকারীদের ধর-মুণ্ডু আলাদা করার ইঙ্গিত লন্ডন দূতাবাসের পাক সেনা আধিকারিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: পহেলগাঁওকাণ্ড নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। দুই দেশই একে অন্যের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। সীমান্তে কার্যত রণধ্বনি শোনা যাচ্ছে। সিন্ধুর জল না পেলে রক্ত নদীর ধারা বইয়ে দেওয়ার হুঙ্কার ছুড়েছেন বিলাওয়াল ভুট্টো। আর এবার লন্ডনে পাকিস্তান দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা আধিকারিক (ডিফেন্স অ্যাটাশে) যে কাণ্ড ঘটিয়েছেন তা শালীনতার সব সীমা অতিক্রম করেছে।একজন কূটনীতিবিদ হয়েও ভারতীয় বিক্ষোভকারীদের ধড়মুণ্ডু আলাদা করার ইঙ্গিত করে বিতর্কে জড়িয়েছেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও। নিন্দার ঝড় উঠেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৫ এপ্রিল)। পহেলগাঁওকাণ্ডের প্রতিবাদে লন্ডনে পাকিস্তানি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করেছিলেন প্রবাসী ভারতীয়রা। ওই বিক্ষোভ চলাকালীন দূতাবাসের বারান্দায় হাজির হন পাকিস্তানের ডিফেন্স অ্যাটাশে কর্নেল তৈমূর রাহাত। সবাইকে অবাক করে দিয়ে তিনি ভারতীয় বায়ুসেনার আধিকারিক অভিনন্দন বর্তমানের ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড তুলে বিক্ষোভকারীদের দেখান। তার পরেই হাতের মুদ্রায় ভারতীয় বিক্ষোভকারীদের ধর-মুণ্ডু আলাদা করার ইঙ্গিত দেখান। একজন কূটনীতিবিদের ওই ‘জল্লাদ’ রূপ দেখে স্তম্ভিত হয়ে যান বিক্ষোভকারীরা। নিমিষেই পাক সেনা আধিকারিকের ওই শিষ্টাচার বহির্ভূত আচরণের দৃশ্য সমাজমাধ্যমে নিমিষেই ভাইরাল হয়ে যায়।

এক নেটা নাগরিক লিখেছেন, ‘জঙ্গিদের গডফাদারের কাছ থেকে এর চেয়ে আর ভাল সৌজন্য আশা করা যায়নি।’ আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘পহেলগাঁওকাণ্ডের পরেও কোনও লজ্জা নেই জল্লাদদের। তৈমূর রাহাত যে ভাল কসাই তা বুঝিয়ে দিয়েছেন।’ আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘কুত্তা আপনি ডেরা মে শের হোতা হ্যায়। ক্ষমতা থাকলে রাস্তায় এসে বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে ওই ইঙ্গিত করার হিম্ম‍ৎ তো একবার দেখাত।’

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?