ভারতে নিষিদ্ধ ‘আবির গুলাল’-এর জন্যে কত পারিশ্রমিক নিয়েছেন পাক-অভিনেতা ফাওয়াদ?

'আবির গুলাল' দিয়ে ৯ বছর পর ভারতে প্রত্যাবর্তনের কথা ছিল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের। যে ছবিতে তিনি ভারতীয় অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আবির গুলাল’ দিয়ে ৯ বছর পর ভারতে প্রত্যাবর্তনের কথা ছিল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের। যে ছবিতে তিনি ভারতীয় অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন। কিন্তু ২২ এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁও তে ঘটা সন্ত্রাসী হামলা মূহুর্তেই সবকিছু তছনছ করে দিয়েছে। যেখানে ২৬ জন পর্যটককে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছে পাক সন্ত্রাসী সংগঠন লস্করের সদস্যরা। এই ঘটনায় তোলপাড় দেশ। ভারতে মুক্তি নিষিদ্ধ করা হয়েছে পাক অভিনেতা ফাওয়াদ খানের ছবি। এছাড়াও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। পাক নাগরিকদের ভারত থেকে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু জল’ চুক্তি বাতিল করেছে ভারত।

এ আবহে ভারতে ফেরার পথ আরও একবার বন্ধ হয়ে গেল পাক তারকাদের জন্যে। আগামী ৯ মে বিশ্বব্যাপী মুক্তি পাবে আবার গুলাল। কিন্তু ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থাকায় ভারতে মুক্তি পাচ্ছে না এই ছবি। কিন্তু জানেন কী, অভিনেতা ছবিটির জন্য ব্যাপক পারিশ্রমিক নিয়েছেন। খবর অনুযায়ী, ‘আবির গুলাল’ এর জন্য ফাওয়াদ প্রায় ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যা পাকিস্তানে একটি ছবির জন্য তাঁর পাওয়া পারিশ্রমিকের পাঁচগুণ। পাকিস্তানে টেলিভিশন অনুষ্ঠানে অভিনয়ের জন্য ফাওয়াদ খান ১৫ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা এবং চলচ্চিত্রের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক পান। কিন্তু মোটা অঙ্কের পারিশ্রমিক সত্ত্বেও, নির্মাতারা ভারতে ছবিটি মুক্তি দিতে পারবেন না।

পহেলগাঁও ভয়াবহ সন্ত্রাসী হামলার পর FWICE এবং IFTDA সহ বেশ কয়েকটি চলচ্চিত্র সংস্থা ভারতে আবির গুলালের মুক্তি নিষিদ্ধ করেছে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও নির্দেশ দিয়েছে যে ছবিটি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে যারা পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি, আবির গুলালের গানগুলিও ইউটিউব ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

প্রোটোকলের তোয়াক্কা নেই, থলে হাতে বাজারে গিয়ে পটল কিনলেন কৃষিমন্ত্রী দুধকুমার

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল