‘পাকিস্তানের পাশে ২ কোটি শিখ’, পহেলগাঁও হামলার পর ভারতকে হুমকি পান্নুনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ভারতকে নিশানা খালিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নুনের। কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলা নিয়ে গোটা দেশ স্তব্ধ। যেখানে হিন্দুদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর বাহিনী। আহত হয়েছেন আরও ২০ জন। এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্থানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এ আবহে এবার পাকিস্তানের সমর্থনে এলেন পান্নুন। ভারতের বিরোধিতা করে একটি ভিডিও বার্তায় বললেন, ভারত পাকিস্তানের কিছু করতে পারবে না। কারণ প্রায় ২ কোটি শিখ পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আছে। ভারতীয় সেনাবাহিনীকে কখনই পঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করতে পারবে না এবং পাকিস্তানকে আক্রমণ করতে পারবে না, পঞ্জাবের বুকে তাঁদের প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দিয়ে বলেছেন,‘পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার সাহস ভারতের নেই। আমরা দুই কোটি শিখ পাকিস্তানের বুকে পাথর রেখে দাঁড়িয়ে আছি। আমাদের ভেদ করতে পারবে না ভারতীয় সেনাবাহিনী। ভারতে শিখ, অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। এখন সময় এসেছে বদলা নেওয়া, এটি ২০২৫ সাল, ১৯৬৫ বা ১৯৭১ সাল নয়। পাকিস্তান পবিত্রতার প্রতীক। তাঁদের ঐতিহ্যের মধ্যেই লেখা নেই আক্রমণের কথা। তাই পাকিস্তান কখনই ভারতকে আক্রমণ করেনি। এবার যে পাকিস্তানকে আক্রমণ করবে, তাঁর পরিণতি খারাপ হবে। সে ইন্দিরা গান্ধি, নরেন্দ্র মোদি বা অমিত শাহ, যেই হোক না কেন। আন্তর্জাতিক আইনে নরেন্দ্র মোদি, অজিত ডোভাল, অমিত শাহ এবং জয়শঙ্কর শাস্তি পাওয়ার যোগ্য।’

পান্নুনের এই হুমকি ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। পহেলগাঁও হামলার ঘটনায় এবার পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে নিশানা করল পান্নুন। পাশাপাশি ভিডিওতে তিনি আরও দাবি করেছেন যে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ভারত পহেলগাঁও হামলা নিয়ে একটি মিথ্যা নাটক সাজিয়েছে। ভারতের পাকিস্তানের সঙ্গে লড়াই করার কোনও সাহস নেই। এর আগে একটি পাকিস্তানি সংবাদ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় ভারতকে নিশানা করে পান্নুন বলেছিলেন, “পাকিস্তানের উচিত ভারতের প্রতি আগ্রাসনের জবাব দেওয়া। পাকিস্তানের চিন্তা করার কোনও কারণ নেই। কারণ আমরা শিখ সম্প্রদায়ের মানুষরা মাঝখানে বসে আছি। দুই কোটি শিখ পাকিস্তান এবং ভারতের মাঝখানে বসে আছে। আমরা একটি নতুন দেশ (খালিস্তান) তৈরি করতে প্রস্তুত। পঞ্জাব পেরিয়ে পাকিস্তানে আক্রমণ করার সাহস ভারতের নেই।” প্রসঙ্গত, বহুদিন ধরেই ভারত থেকে পঞ্জাবকে ছিনিয়ে নিয়ে আলাদা করে খালিস্তানি রাষ্ট্র বানাতে চাইছে পান্নুন। তিনি হলেন শিখ ফর জাস্টিস (SFJ) এর নেতা এবং খালিস্তান আন্দোলনের প্রচারক। ভারত অনেকদিন আগেই তাঁকে সন্ত্রাসী বলে ঘোষণা করেছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা আছে। প্রায়শই ভারত বিরোধী বক্তব্য দিয়ে সংবাদের শিরোনামে আসেন তিনি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?