অক্ষরের বাম এবং রাহানের ডান হাতে গুরুতর চোট, এখন কেমন আছেন IPL-এর দুই অধিনায়ক?

২৯ এপ্রিল ছিল দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ। আর এই ম্যাচের শেষেই উভয় দলের অধিনায়ক গুরুতর আহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে আইপিএল মরসুম। ২৯ এপ্রিল ছিল দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ। আর এই ম্যাচের শেষেই উভয় দলের অধিনায়ক গুরুতর আহত হয়েছেন। এদিন ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডাইভিং করার চেষ্টা করলে অক্ষর প্যাটেল তাঁর বাঁ আঙুলে প্রচণ্ড চোট পান। তবে আঘাত সত্ত্বেও ম্যাচের বাইরে বের হননি। আঘাত নিয়েই ব্যাটিং করেছেন, এবং ৪৩ রান করেছেন। ম্যাচ শেষের পর তাঁকে তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, তাঁর আঘাত খুব গুরুতর নয়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

পাশাপাশি শর্ট কভারে ফিল্ডিংয়ের সময় নাইটদের অধিনায়ক অজিঙ্কে রাহানেও ডান হাতে চোট পেয়েছেন। এবং এই আঘাতের কারণে তাঁর ডান হাতে সেলাই পড়েছে। তবে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে রাহানের সতীর্থ অনুকূল রায় নিশ্চিত করেছেন যে, তাঁর চোট গুরুতর নয়। আগামী ২-৩ দিনে চোট সেরে যাবে তাঁর। KKR- এর পরবর্তী ম্যাচ আগামী ৪ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তবে রাহানে এই ম্যাচে খেলতে পারবেন কিনা তা দেখার বিষয়! একই সময়ে, নাইটদের বিরুদ্ধে খেলতে গিয়ে অক্ষর প্যাটেলের বাম হাতের আঙুলে চোট লাগে।

ম্যাচের ১৮ ওভারে ফিল্ডিংয়ের সময় তাঁর এই আঘাতটি ঘটে। তবে আঘাত সত্ত্বেও, তিনি খেলে গিয়েছেন। কিন্তু ব্যথার কারণে তিনি পূর্ণ ক্ষমতায় খেলতে পারেননি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছেন, তাঁর ত্বকে আঘাত লেগেছে কিন্তু তিন-চার দিনের বিরতি নিলেই তিনি দ্রুত সেরে উঠবেন। পরের ম্যাচটি SRH-এর বিরুদ্ধে, তাই এখনও তাঁর হাতে তিন-চার দিন সময় আছে, ততদিনে ফিট হয়ে যাবেন। এদিনের ম্যাচে দিল্লিকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স জিতেছে।

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান