রাতারাতি সিদ্ধান্ত বদল, ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, কিন্তু কেন?

ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই ইতালিয়ান কোচের সঙ্গে দর কষাকষি শেষ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই খবরে ছিল যে, রিয়াল মাদ্রিদ ছেড়ে আগামী জুনে ব্রাজিলের জাতীয় দলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। কিন্তু রাতারাতি উল্টো খবর শোনা গেল। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই ইতালিয়ান কোচের সঙ্গে দর কষাকষি শেষ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের। আলোচনা কার্লো আনচেলত্তিকে ছাড়তে চাইছে না রিয়াল মাদ্রিদ। তাই ব্রাজিলে কোচ হিসেবে আসার পথ ভেস্তে গিয়েছে কার্লো আনচেলত্তির। জানা যাচ্ছে, কার্লো আনচেলত্তি র পর সিবিএফের প্ল্যান বি অপশনে রয়েছেন সৌদি প্রো লিগের দল আল হিলালের কোচ জর্জ জেসুসের নাম। সূত্রের খবর, কার্লো আনচেলত্তির ক্লাব ছাড়ার সিদ্ধান্তে একেবারেই অসন্তুষ্ট রিয়াল। এই মূহুর্তে দলটির আর্থিক ব্যবস্থাপনা ভাল নয়। তাই ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তিকে দায়িত্ব দিতে সম্মত নন রিয়ালের বোর্ড পরিচালকরা।

২০২৬ সালের জুনে রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তির মেয়াদ শেষ। তার আগেই ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু এক্ষুনি তাঁকে চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি নন রিয়াল মাদ্রিদ। তাই আনচেলত্তির ব্রাজিলে কোচ হওয়ার যাত্রা থমকে গিয়েছে। এদিকে রিয়াল চান, আনচেলত্তি যাতে এখন লা লিগা মৌসুমের বাকি সময়ের দিকে নজর দেন। গ্লোবো জানিয়েছে, লা লিগার এ মরসুমে রিয়াল ভাল পারফরম্যান্স না করায় রিয়াল বোর্ড পরিচালকরা তাঁর বিদায় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরেই আনচেলত্তি ব্রাজিলের সঙ্গে আলোচনা শুরু করেন। এবং চুক্তির মেয়াদ ফুরানোর এক বছর আগেই রিয়াল তাঁকে ছেড়ে দিতে চাওয়ায় তিনি চুক্তি বাতিলের বাড়তি ফি দাবি করেন। কিন্তু আনচেলত্তির এই দাবিতে রাজি হননি রিয়াল বোর্ড পরিচালকরা। আর বিনা পয়সায় তিনিও রিয়াল ছাড়তে রাজি নন।

গত সোমবার সিবিএফের সঙ্গে চুক্তি সইয়ের জন্য লন্ডনে যান আনচেলত্তি। কিন্তু তিনি সেটা করেননি। সিবিএফের প্রতিনিধি হিসেবে কাজ করা এজেন্টদের তিনি জানিয়েছেন, তাঁদের চাওয়া অনুযায়ী তিনি জুনে ব্রাজিলের দায়িত্ব নিতে পারছেন না। আগস্টে যোগ দিতে পারবেন। তাতে একটু অবাক হয়ে যান সিবিএফের প্রতিনিধিরা। এদিকে গত মাস থেকে কোচবিহীন ব্রাজিলের জাতীয় দল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হারের পর গত ২৯ মার্চ ব্রাজিল কোচের পদ থেকে দরিভাল জুনিয়রকে ছাঁটাই করে ব্রাজিল। তাই আনচেলত্তিকে শেষ পর্যন্ত না পেলে জেসুসকে কোচের দায়িত্ব দিতে পারে ব্রাজিল।

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান