দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুখবর, মা হতে চলেছেন পরীমণি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মা হতে চলেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সোমবার বিকালে সংবাদমাধ্যমকে নিজেই এ সুখবর জানিয়েছেন বিতর্কিত নায়িকা। সাংবাদিকদের তিনি বলেন, মা হতে যাচ্ছি। আজকে ডাক্তার যখন কনফার্ম করল, তখন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আমি। আমার ডানা গজিয়েছে। আমি উড়ছি।’ তাঁর সন্তানের বাবার পরিচয়-ও ফাঁস করেছেন পরীমণি। জানিয়েছেন, ‘অভিনেতা শরিফুল রাজ তাঁর সন্তানের বাবা।’

তিন বছর আগে বিখ্যাত পরিচালক গিয়াসউদ্দিন আল সেলিমের ‘গুণীন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। শোবিজে দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষোও চলছিল। রাজ এ বিষয়ে মুখ না খুললেও পরীমণি প্রেমের সম্পর্ক অস্বীকার করেননি। কিছুটা রহস্য রেখে তিনি বলেন, ‘শিল্পীর বাইরে আমি একজন প্রেমিকাও। আমি প্রকৃতির প্রেমে পড়ি, লেখার প্রেমে পড়ি, কাজের প্রেমে পড়ি, সিনেমার প্রেমে পড়ি। আমি তো প্রেম ছাড়া বাঁচতেই পারি না।’

এদিন দুপুরে অভিনেতা শরিফুল রাজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, ফুল হাতে হাসপাতালের বাইরে হুইলচেয়ারে বসে রয়েছেন পরীমণি। পিছনে দাঁড়িয়ে রাজ। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’ ওই পোস্ট ঘিরে হইচই শুরু হয়ে যায়।

পরে সাংবাদিকদের সুখবর জানান ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা। মা হওয়ার খবর জানান। মা হওয়ার অনুভূতি কেমন জানতে চাইলে পরীমণি বলেন, ‘আজই হাসপাতাল থেকে ফিরলাম। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলো। সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। আমার ভক্ত, বন্ধু ও স্বজনদের বলব, আমাদের জন্য আশির্বাদ (দোয়া) করতে। মমতার ছায়া নিয়ে আমার পাশে থাকতে।’

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা জানিয়েছেন, আগামী দেড় বছর কোনও শুটিং করবেন না। লাইট-সাউন্ড ও ক্যামেরা থেকে দূরে থাকবেন। আগত সন্তানের নামও আগাম ঠিক করে রেখেছেন সুন্দরী নায়িকা। সাংবাদিকদের জানিয়েছেন, ‘কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজা।’

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ