কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় মুখোমুখি ভারত ও পাক বায়ু সেনার যুদ্ধবিমান!

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারত-পাকিস্তান উত্তেজনা এই মুহূর্তে তুঙ্গে। দুই দেশই একই অপরকে টক্কর দিতে  ব্যস্ত। যদিও ভারত -পাক যুদ্ধের পূর্ববর্তী পরিণতিগুলি চিন্তা করে পাকিস্তানের অন্তর থরহরিকম্প। তারপরেও সম্প্রতি যে খবর পাওয়া গিয়েছে তা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগজনক। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় যুদ্ধবিমান রাফালকে নাকি রীতিমতো তাড়া করে পিছু হঠতে বাধ্য করেছে।

পাক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘পি টিভি’তে সম্প্রচারিত সংবাদে দাবি করা হয়েছে ‘ পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে টহল দিচ্ছিল ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান। আর তা দেখতে পেয়েই সজাগ হয়ে যায় পাক বায়ু সেনা। ভারতীয় যুদ্ধবিমানগুলি যাতে দেশে ঢুকতে না পারে তার জন্য আকাশে ওড়ে পাক যুদ্ধবিমানও। নিয়ন্তরণ রেখার কাছাকাছি চক্কর দিতে শুরু করে। পাক যুদ্ধবিমানকে চক্কর দিতে দেখে খানিকবাদেই নিয়ন্ত্রণ রেখা ছেড়ে চলে যায় রাফাল।’ যদিও কখন ওই ঘটনা ঘটেছে তা বিস্তারিতভাবে জানায়নি।

২২ এপ্রিল পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে রয়েছে। দুই দেশই যেন সম্মুখ সমরে যাওয়ার জন্য প্রস্তুত। কাশ্মীরের বৈসরণে যে ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরীর রক্ত ঝরেছে তার দায় নিয়েছিল পাকমদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। কিন্তু পাকিস্তান তা স্বীকার করতে নারাজ। সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বিষয়ে নিরপেক্ষ তদন্তেরও আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন,ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে পাক বাহিনী তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করতে প্রস্তুত। অন্যদিকে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার পহেলগাঁও হামলার বিষয়ে বেশ কিছু বৈঠক সেরেছেন তিন বাহিনীর সেনানায়কদের সঙ্গে। কবে কোথায় কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে তা তিন বাহিনীর উপরেই ছেড়ে রেখেছেন প্রধানমন্ত্রী।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার মধ্যরাতে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে দাবি করেন ‘তাদের কাছে খবর রয়েছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করবে।’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?