পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন আইএসআই প্রধান আসিম মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যালীলা নিয়ে দিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক তলানিতে গিয়ে  ঠেকেছে। গত কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। নিরীহ পর্যটকদের নৃশংস খুনের বদলা নিতে ভারত যে কোনও সময়ে সামরিক অভিযান চালাতে পারে বলে জোর জল্পনা। আর সেই উত্তেজনার মধ্যেই বুধবার (৩০ এপ্রিল) রাতে  আচমকাই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে নিয়োগ করলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই নিয়োগকে যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছেন প্রতিরক্ষা ও রাজনৈতিক বিশেষষজ্ঞরা। পাকিস্তানের বর্তমান সরকার যে সেনাবাহিনীর হাতের পুতুল, তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আসিম মালিকের নিয়োগেই প্রমাণ হয়ে গিয়েছে বলে মনে করছেন তাঁরা।

কে এই আসিম মালিক?

বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় ক্ষমতাশালী আধিকারিক আসিম মালিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান বা ডিরেক্টের জেনারেল। গত বছরের সেপ্টেম্বর মাসেই তাকে আইএসআইয়ের ডিজি পদে বসানো হয়। মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে উচ্ছেদের অন্যতম মাস্টারমাইন্ড হওয়ার কারণেই পুরস্কৃত করা হয়েছিল ৬০ বছর বয়সী সেনা আধিকারিককে। পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল পর্যটকদের উপরে যে হামলা হয়েছল তার মূল পরিকল্পনাকারীও ছিলেন চার তারকা বিশিষ্ট সেনা আধিকারিক। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের পোষ্যভৃত্য বা ইয়েসম্যান হিসাবেই পরিচিত। তাই কোনও দিনও গুপ্তচর সংস্থার আধিকারিক হিসাবে কাজ না করলেও আইএসআইয়ের পদ বাগাতে অসুবিধা হয়নি মালিকের।

সেনা পরিবারে জন্ম নেওয়া আসিম মালিকের বাবা গুলাম মহম্মদ মালিকও নব্বইয়ের দশকে পাকিস্তানি সেনাবাহিনীর পদস্থ আধিকারিক ছিলেন। বালুচিস্তানে ইনফ্যান্ট্রি ডিভিশন ও দক্ষিণ ওয়াজিরিস্তানে ইনফ্যান্ট্রি ব্রিগেডকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন মালিক। ফলে জঙ্গিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?