দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অক্টোবরেই রাজের সঙ্গে চুপিসারে বিয়ে সারেন পরীমণি

নিজস্ব প্রতিনিধি: ঢাকাই চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি’র মা হওয়ার খবরে কৌতুহল ছড়িয়ে পড়ে। নানা বিতর্কের কারণে খবরের শিরোনামে থাকা পরীর তরফে দেওয়া এই চটকদারি খবরে মজে বিনোদন দুনিয়া। কিন্তু সকলের মনেই প্রশ্ন উঠেছে পরীর সন্তানের বাবা কে? যার উত্তরে জানা গিয়েছে, চুপিসারে বিয়ে সেরেছিলেন পরীমণি। মাদক কাণ্ডে যখন জেরবার পরীমণি। ঠিক তখনই বিয়ে করে ফেলেন পছন্দের মানুষকে। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে সেরেছেন পরী। অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন পরীমণি।

গত বছরের ১৭ অক্টোবর তিনি রাজকে বিয়ে করেন। তাদের সেই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। সংবাদমাধ্যমের চোখ-নাক-কান এড়িয়েই বিয়েটা সারেন পরী। আর বছরের শুরুতেই সুখবর শোনালেন ঢাকাই চলচ্চিত্রের বাণিজ্যিক ঘরানার জনপ্রিয় অভিনেত্রী। বাংলাদেশের পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণীন’ সিনেমার শ্যুটিং করতে গিয়ে প্রেম শুরু দুই তারকার। তারপরেই কাছে আসে ও প্রেম নিবেদন করেন পরী ও রাজ। শেষে পরিণয়ে আবদ্ধ হয়ে চুপিসারেই সংসার করেন পরীমণি। সোমবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে একটি ছবি দেখে পরীকে জিজ্ঞাসা করে বাংলাদেশের সংবাদমাধ্যমের কর্মীরা। তখনই সবটা খোলসা করেন পরীমণি। তিনি জানিয়ে দেন মা হতে চলেছেন। দেড় বছর সিনেমা জগতের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন।

পরীমণি প্রথম বিয়ে করেন নিজের গ্রামের এক আত্মীয়ের সঙ্গে। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। তারপরেই ঢাকায় এক জনপ্রিয় বিনোদন সাংবাদিকের সঙ্গে বাগদান করেন পরী। কিছুদিন বাদে সেই সম্পর্কও ভেঙে যায়। তারপরে এক সহকারী পরিচালকের সঙ্গে পরীর বিয়ের খবর সামনে আসে। কিন্তু সময়ের সঙ্গে সেই সংসারও ভেঙে যায়।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ