বিতর্ক এড়াতে চান? ‘আবির গুলাল’ নিষিদ্ধ হতেই ফাওয়াদের সঙ্গে সব ছবি মুছলেন বাণী

ইনস্টাগ্রামে ফাওয়াদের সঙ্গে ছবি শেয়ার করে তিনিও বিতর্কের মুখে পড়েছিলেন। 'আবির গুলাল'-এর ঘোষণার পর থেকেই বাণী তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের পহেলগাঁও হামলার পর ভারতে পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। FWICE-এর নির্দেশ অনুযায়ী, ভারতে যে বা যাঁরা পাক তারকাদের নিয়ে ছবি বানাবে তাঁদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। আহত হয়েছেন আরও ২০ জন। হিন্দুদের উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় গোটা দেশ স্তম্ভিত। হামলার পরে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্করের ছায়া সঙ্গী ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ সদস্যরা এর দায়ভার বহন করে নিয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে।

ভারত থেকে বের করে দেওয়া হয়েছে পাক নাগরিক দের। ভারতে নিষিদ্ধ হয়েছে পাক তারকা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’। যে ছবির মাধ্যমে ৯ বছর পর ভারতে প্রত্যাবর্তনের কথা ছিল ফাওয়াদ খানের। কিন্তু পহেলগাঁও জঘন্যতম হামলার পর ভারতে আর এই ছবি মুক্তি পাবে না। এ আবহে ফাওয়াদ খানের সঙ্গে তোলা সমস্ত ছবি ইনস্টাগ্রাম ফিড থেকে মুছলেন এই ছবির নায়িকা বাণী কাপুর। কারণ ইনস্টাগ্রামে ফাওয়াদের সঙ্গে ছবি শেয়ার করে তিনিও বিতর্কের মুখে পড়েছিলেন। ‘আবির গুলাল’-এর ঘোষণার পর থেকেই বাণী তীব্র সমালোচনার মুখে পড়েছেন। যদিও বাণী বরাবরই পহেলগাঁও হামলার নিন্দা করেছেন। তবে তিনি পাকিস্তানি শিল্পীদের দেশে নিষিদ্ধ করা এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া পাওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেননি। অবশেষে শুক্রবার, নীরবে এই সমালোচনার জবাব দিলেন বাণী কাপুর।

ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘আবির গুলাল’ সম্পর্কিত সমস্ত পোস্ট মুছে ফেললেন নায়িকা। এইভাবে নিজেকে ছবিটি থেকে বিচ্ছিন্ন করলেন তিনি। নয় বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তনের হওয়ার কথা ছিল ফাওয়াদের। এখানে তার শেষ ছবি ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। টিজারে ফাওয়াদ এবং বাণীর মধ্যে তীব্র রসায়ন দেখানো হয়েছিল, যা দেখে অভিনেতার দেশি ভক্তরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। কিন্তু টিজারটি প্রকাশের পরপরই, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা ছবিটির বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন। অবশেষে পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় পুরোপুরিভাবে ভারতে নিষিদ্ধ হল ফাওয়াদ-বাণীর ছবি। তাছাড়া ভারত সরকার বেশ কয়েকজন পাকিস্তানি সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিষিদ্ধ করেছে। যাদের ভারতেও বিশাল ভক্ত বেস ছিল। এই তালিকায় ফাওয়াদ, হানিয়া আমির, আতিফ আসলাম, মাহিরা খান, সজল আলী এবং অন্যান্যদের অ্যাকাউন্ট রয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি