IPL-ক্রিকেটার শিবালিক শর্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, হতে পারেন গ্রেফতার

আইপিএল ক্রিকেটার শিবালিক শর্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ক্রিকেটারের বিরুদ্ধে রাজস্থানের যোধপুরের কুড়ি ভগনসুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! আইপিএল ক্রিকেটার শিবালিক শর্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ক্রিকেটারের বিরুদ্ধে রাজস্থানের যোধপুরের কুড়ি ভগনসুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং নির্যাতিতার জবানবন্দি নিয়েছে পুলিশ। এবং তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। পুলিশ এখন ক্রিকেটারকে খুঁজছে, যেকোনও সময়েই তাঁকে গ্রেফতার করা হবে। এই ঘটনার বিবৃতি দিয়ে এসপি আনন্দ সিংহ রাজ পুরোহিত জানিয়েছেন, যোধপুরের কুড়ি ভগনসুনি থানা সংলগ্ন এলাকার একজন তরুণী ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন।

যিনি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বরোদায় বেড়াতে গিয়ে ছিলেন। এবং সেখানেই তাঁর সঙ্গে শিবালিকের দেখা হয়। বন্ধুত্ব হয়। সেটা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। তাঁরা নিয়মিত ফোনে কথা বলতেন। এরপর শিবালিক এবং নির্যাতিতার পরিবার দেখা করেন ২০২৩ সালের অগস্ট মাসে। তাঁদের বাগদান সম্পন্ন হয়।এরপর যখন শিবালিক যোধপুরে আসেন, তখন শিবালিকের সঙ্গে মেয়েটির যৌন সম্পর্ক স্থাপন হয়। রাজস্থানের অনেক জায়গায় ঘুরেছেন তাঁরা। তাঁদের সম্পর্ক আরও গাঢ় হয়। এরপর ২০২৪ সালের অগস্টে শিবালিক শর্মা মেয়েটিকে ডেকে পাঠায়।

তখন শিবালিকের বাবা-মা বলেন, এখন ক্রিকেট কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন শিবালিক। তাই এই মুহূর্তে শিবালিকের তাঁকে বিয়ে করা সম্ভব নয়। তাই তিনি এই সম্পর্কে আর এগোতে পারবেন না। অন্যদিকে মেয়েটি জানতে পারে, শিবালিক অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন। তাই বাগদান হওয়ার পরেও মেয়েটিকে বিয়ে করতে চাইছেন না। এরপরেই মেয়েটি শিবালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ইতিমধ্যেই মেয়েটির শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছে। এবং তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। শিবালিক গুজরাট বরোদার বাসিন্দা। ২০২৪ সালের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন। তিনি অলরাউন্ডার এবং রঞ্জি ট্রফিতেও বরোদার হয়ে খেলেছেন।

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান