বড় কোপ! এবার আতিফ-ফাওয়াদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ‘ব্লক’ করল ভারত

এবার থেকে ইনস্টাগ্রামে আতিফ আসলাম এবং ফাওয়াদ খানের খোঁজ করলে তাঁদের কোনও আপডেট পাওয়া যাবেনা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার জের! পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। মাহিরা খান, আলি জাফর, হানিয়া আমির, শোয়েব আখতার-এর মতো একাধিক পাক-তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লকড করার পর এবার বিখ্যাত গায়ক আতিফ আসলাম এবং অভিনেতা ফাওয়াদ খানেরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করল ভারত সরকার। এছাড়াও শুক্রবার (২ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেলও ব্লক করেছে ভারত। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। হিন্দুদের উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় গোটা ভারত এখন পাকিস্তানের বিরোধী।

ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, পাক নাগরিকদের ভারত থেকে বিতাড়িত করা হয়েছে। পাক তারকাদের নিয়ে বানানো ভারতীয় ছবিও নিষিদ্ধ করা হয়েছে। পহেলগাঁও হামলার পরেই ফাওয়াদ এবং বাণী কাপুরের ‘আবির গুলাল’ ভারতে মুক্তি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও ১৬ টি পাকিস্তানি নিউজ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। উভয় দেশই শত্রু দেশের জন্যে আকাশপথ বন্ধ করে দিয়েছে। এ আবহে শুক্রবার আতিফ আসলাম এবং ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল ভারত। যাঁরা বলিউডের সঙ্গে প্রচুর কাজ করেছেন। ভারতেও তাঁদের দারুণ ফ্যান বেস রয়েছে। এবার থেকে ইনস্টাগ্রামে আতিফ আসলাম এবং ফাওয়াদ খানের খোঁজ করলে তাঁদের কোনও আপডেট পাওয়া যাবেনা। তাঁদের ইনস্টাগ্রামে ঢুকলেই দেখা যাচ্ছে, ‘এই অ্যাকাউন্টটি ভারতের জন্যে অ্যাক্সেসযোগ্য নয়।’

ফাওয়াদ খান ২০১৪ সালে সোনম কাপুরের বিপরীতে “খুবসুরত” ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। এছাড়াও তিনি “কাপুর অ্যান্ড সন্স” এবং “অ্যায় দিল হ্যায় মুশকিল” এর মতো অন্যান্য ছবিতেও অভিনয়ের জন্য পরিচিত। অন্যদিকে আতিফ আসলামও, ‘তু জানে না’,’ তেরা হোনে লাগা হুন’ (উভয়টিই আজব প্রেম কি গজব কাহানি), ‘পেহলি নজর মে’ (রেস)-র মতো একাধিক জনপ্রিয় বলিউড গানে কন্ঠ দিয়েছেন। তিনি ভারতে বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন এবং ফিল্মফেয়ার পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এটি ঘটল। এর আগে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করা হয়েছিল।

 

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাইতে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস