৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিলি-আর্জেন্টিনার উপকূল, জারি সুনামির সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারের স্মৃতি উসকে দিয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দুই দেশ চিলি ও আর্জেন্টিনার উপকূল। আজ শুক্রবার (২ মে) ভারতীয় সময় চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে তীব্র ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। কম্পনের পরেই চিলির তরফে জারি হয়েছে সুনামির সতর্কতা। হতাহতের খবর পাওয়া না গেলেও উপকূল ছেড়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে চিলি সরকার। যদিও আর্জেন্টিনার তরফে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’-র প্রতিবেদন অনুযায়ী, এদিনের ভয়াবহ  ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের তলদেশে কেপ হর্ন এবং আন্টার্কটিকার মধ্যবর্তী অঞ্চলে  আর্জেন্টিনার উশুয়াইয়া উপকূল থেকে ২১৯ কিলোমিটার দূরে। গভীরতা ছিল ১০ কিলোমিটার। আচমকাই পায়ের তলার জমি কাঁপতে দেখে ঘাবড়ে যান স্থানীয বাসিন্দারা। ভূমিকম্পের কারণে অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সমুদ্রেও ব্যাপক জলোচ্ছ্বাস লক্ষ্য করা যায়। চিলির জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (SENAPRED) জানিয়েছে, দক্ষিণের ম্যাগেলান উপকূল থেকে বাসিন্দাদের অবিলম্বে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকও বাসিন্দাদের নিজেদের জীবনের স্বার্থে এলাকা ছাড়ার অনুরোধ জানিয়েছেন।

এমনিতেই দক্ষিণ আমেরিকার দেশ চিলি ‘প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের’ অন্তর্ভুক্ত হওয়ায় ভূমিকম্পপ্রবণ। বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশে। গত বছরের শুরুতেও উত্তর চিলির তারাপাকা এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ১৫ বছর আগে ২০১০ সালে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে পড়েছিল চিলির বিস্তীর্ণ এলাকা। প্রাণ হারিয়েছিলেন ৫২৬ জনের। তবে এদিনের ভূমিকম্পটির উৎসস্থল স্থলভাগ থেকে দূরে হওয়ার কারণেই বড় ধরনের বিপর্যয় এড়ানো গিয়েছে বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা।

 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?