পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে যাওয়া জঙ্গিদের এক কোটির জীবনবিমা উপহার ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে ইতিমধ্যেই পাকিস্তানে পাড়ি জমাতে শুরু করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সদস্যরা। গত তিন দিনে ১,৩৮৬ জন জঙ্গি পাড়ি দিয়েছে পাকিস্তানে।  ইসলাম ধর্মকে বাঁচাতে ‘হিন্দুপ্রধান’ ভারতের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে চলা ওই জঙ্গিদের এক কোটি টাকা করে জীবন বিমা ‘উপহার’ হিসাবে দিচ্ছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। আর তদারকি সরকারের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়ন্ত্রিত ইবনে সিনা ট্রাস্ট ও ইসলামী ব্যাঙ্ক। বিমার প্রিমিয়াম সংক্রান্ত খরচের ৬০ শতাংশই বহন করছে দুই সংস্থা। আজ শুক্রবার (২ মে) চট্টগ্রামে এক ঘরোয়া অনুষ্ঠানে ৬০ জঙ্গির হাতে বিমা সংক্রান্ত নথিপত্র তুলে দিয়েছেন ইউনূসের প্রেস সচিব তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা শফিকুল আলম।

সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে যুদ্ধে লড়তে যাওয়া জঙ্গিদের চট্টগ্রাম-ময়মনসিংহ ও খুলনার তিন ডেরায় বিশেষ সামরিক প্রশিক্ষণ দেওয়ার বন্দোবস্থ করেছে ইউনূস সরকার। ওই সামরিক প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করছেন প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, প্রাক্তন কর্নেল মোহাম্মদ আবদুল হক। যুদ্ধে যাওয়া জঙ্গিদের একে ৪৭, এম৪ সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র কীভাবে চালাতে হবে হাতে-কলমে তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনার কাছে থাকা অত্যাধুনিক সমরাস্ত্রেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রশিক্ষণের পরেই দুবাই ও মালয়েশিয়ার বিমানে ঘুরপথে পাকিস্তানে পাঠানো হচ্ছে জঙ্গিদের। বাংলাদেশ বিমানে চাপিয়েই জঙ্গিদের পাঠানো হচ্ছে পাকিস্তানে। আর ওই কারণেই বেশ কয়েকটি রুটে বাংলাদেশ বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশ থেকে যাওয়া জঙ্গিদের পাকিস্তানে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামাবাদে নিযুক্ত রাষ্ট্রদূত ইকবাল হোসেন খানকে। তাকে পাকিস্তান সেনার চতুর্থ কর্পসের কমান্ড্যার ফায়েজ হুসেইন শাহ এবং মুলতানে নিযুক্ত দ্বিতীয় কর্পসের কমান্ড্যার আহসান গুলরেজের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অতীতেও ইসলামিক স্টেট ও তালিবানদের হয়ে যুদ্ধে লড়তে সিরিয়া এবং আফগানিস্তানে পাড়ি জমিয়েছিল বাংলাদেশের বহু জঙ্গি। বেশ কয়েকশো জঙ্গি প্রাণও হারিয়েছিল।

উল্লেখ্য, পহেলগাঁও নিয়ে ঢাকার সঙ্গে ইসলামাবাদের ঠান্ডা লড়াই শুরু  হতেই যুদ্ধের জন বাংলাদেশ থেকে ভাড়াটে সৈন্য নেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। ইসলামাবাদ থেকে আইএসআইয়ের শীর্ষ আধিকারিকদের নির্দেশে ঢাকায় নিযুক্ত পাক দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমরান ইউসূফ চৌধুরী গত ২৭ এপ্রিল তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও হিযবুত তাহরীর অন্যতম প্রতিষ্ঠাতা তথা স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই তিনি জানান, আনসারুল্লাহ বাংলা টিম, আল্লাহর দল, জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া,  জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), আনসার আল ইসলাম, শাহাদাৎ-ই আল-হিকমার শীর্ষ নেতাদের সঙ্গে তাদের কথা হয়েছে। ভারতকে যোগ্য জবাব দিতে পাকিস্তানের হয়ে লড়তে চান। এখনও নানা মামলায় যারা জেলবন্দি রয়েছে, তাদের জেল থেকে ছাড়া হলে পাকিস্তানে গিয়ে লড়তে রাজি।  পাক ডিফেন্স অ্যাটাশেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের অনুমোদন ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। তখন পাকিস্তানের ডিফেন্স অ্যাটাশে জানান, বিষয়টি নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ নেতৃত্ব তদারকি সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন।

গত সোমবার (২৮ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ঢাকায় ফিরে আসেন ইউনূস। ওইদিনই তার সঙ্গে দেখা করে পাকিস্তানের ডিফেন্স অ্যাটাশের অনুরোধের বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সঙ্গে সঙ্গেই তাতে ইতিবাচক সাড়া দেন মোল্লা ইউনূস। এর পরেই পাকিস্তানের ডিফেন্স অ্যাটাশের কাছ থেকে জেলে বন্দি জঙ্গিদের তালিকা চেয়ে পাঠান সবরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৮ এপ্রিল ওই তালিকা পাঠান পাকিস্তানের ডিফেন্স অ্যাটাশে। সেই তালিকা অনুযায়ী, গত ৩০ এপ্রিল থেকে ঢাকার কেরানীগঞ্জ, খুলনা কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম-সহ একাধিক কারাগার থেকে কুখ্যাত জঙ্গিদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে আল্লাহর দলের ইব্রাহিম  আহমেদ,   জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমীর আনিসুর রহমান মাহমুদ। কারা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই জঙ্গি কার্যকলাপে জড়িত ২,৭৫০ জন কুখ্যাত সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৭৭০ জনকে। খুলনা কারাগার থেকে ৫৫০ জন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ৪২৮ জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কয়েক হাজার সদস্যকে মুক্তি দিয়েছিল তদারকি সরকার। মুক্তি পাওয়াদের মধ্যে ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানি।  

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি