জমে উঠেছে কমলা ও বেগুনি টুপির মালিকানা নিয়ে লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ বাড়ছে আইপিএল ২০২৫’র উত্তেজনা। এখনও পর্যন্ত আইপিএল’র চলতি মরশুমে প্রায় ৫১টি ম্যাচ খেলা হয় গিয়েছে। আসন্ন সমস্ত ম্যাচ অনুযায়ী প্লে-অফ সহ আরও ২৩টি ম্যাচ বাকি পরে রয়েছে। এমতাবস্থায়, প্লে-অফের সূচি সম্পূর্ণ পরিষ্কার হওয়ার জন্য আর কয়েকটি ম্যাচ বাকি।

বর্তমানে, ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এমআই-এর পাশাপাশি গুজরাট টাইটানস (জিটি) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি)ও ১৪ পয়েন্ট পেয়েছে, কিন্তু ওই দুই দলই মুম্বইয়ের থেকে রান রেট ভাল নয়।

এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের প্রতিযোগিতা

ম্যাচের দিন সংখ্যা যত বাড়ছে তত বাড়ছে খেলার চার্ম। কে পাবে অরেঞ্জ ক্যাপ আর কে পাবে পার্পল এই নিয়ে চলছে দারুণ জল্পনা। অরেঞ্জ ক্যাপের প্রসঙ্গে বলতে গেলে, এই ক্যাপ এখন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শনের (৫০৪ রান) কাছে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব দ্বিতীয় স্থানে রয়েছেন, যিনি এখনও পর্যন্ত ৪৭৫ রান করেছেন। সুধারসন তার সতীর্থ জস বাটলার (৪৭০ রান) এবং শুভমান গিল (৪৬৫ রান) এখন কঠিন প্রতিযোগিতার মুখোমুখি রয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কিং কোহলিও খুব বেশি পিছিয়ে নেই তাঁদের থেকে।

অন্যদিকে চোখ রাখলে, পার্পল ক্যাপের লড়াইও এখন জমে উঠেছে। এখন গুজরাট টাইটান্সের ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণের হাতে রয়েছে পার্পল ক্যাপ। কৃষ্ণা ১০ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফাস্ট বোলার জশ হ্যাজেলউড ১৮ উইকেট নিয়ে পার্পেল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট, যার নামে ১৬টি উইকেট রয়েছে।

দেখে নিন, আইপিএল ২০২৫-এর সর্বাধিক রান কাঁদের ঝুলিতে

১. সাই সুদর্শন (জিটি)- ১০ ম্যাচ, ৫০৪ রান, ৫০.৪০ গড়

২. সূর্যকুমার যাদব (এমআই)- ১১ ম্যাচ, ৪৭৫ রান, ৬৭.৮৫ গড়

৩. জস বাটলার (জিটি)- ১০ ম্যাচ, ৪৭০ রান, ৭৮.৩৩ গড়

৪. শুভমান গিল (জিটি)- ১০ ম্যাচ, ৪৬৫ রান, ৫১.৬৬ গড়

৫. বিরাট কোহলি (আরসিবি)- ১০ ম্যাচ, ৪৪৩ রান, ৬৩.২৮ গড়

৬. যশস্বী জয়সওয়াল (আরআর)- ১১ ম্যাচ, ৪৩৯ রান, ৪৩.৯০ গড়

৭. নিকোলাস পুরান (এলএসজি)- ১০ ম্যাচ, ৪০৪ রান, ৪৪.৮৮ গড়

৮. মিচেল মার্শ (এলএসজি)- ৯ ম্যাচ, ৩৭৮ রান, ৪২.০০ গড়

৯. কেএল রাহুল (ডিসি)- ৯ ম্যাচ, ৩৭১ রান, ৫৩.০০ গড়

১০. শ্রেয়স আইয়ার (পিবিকেএস)- ১০ ম্যাচ, ৩৬০ রান, ৫১.৪২ গড়

দেখে নিন, আইপিএল ২০২৫-এ সর্বাধিক উইকেট কাঁদের ঝুলিতে

১. প্রসিদ্ধ কৃষ্ণ (জিটি)- ১০ ম্যাচ, ১৯ উইকেট, ১৫.৩৬ গড়

২. জশ হ্যাজেলউড (আরসিবি)- ১০ ম্যাচ, ১৮ উইকেট, ১৭.২৭ গড়

৩. ট্রেন্ট বোল্ট (এমআই)- ১১ ম্যাচ, ১৬ উইকেট, ২১.০০ গড়

৪. নূর আহমেদ (সিএসকে)- ১০ ম্যাচ, ১৫ উইকেট, ১৯.২০ গড়

৫. খলিল আহমেদ (সিএসকে)- ১০ ম্যাচ, ১৪ উইকেট, ২২.৫৭ গড়

৬. মোহাম্মদ সিরাজ (জিটি)- ১০ ম্যাচ, ১৪ উইকেট, ২৪.২৮ গড়

৭. মিচেল স্টার্ক (ডিসি)- ১০ ম্যাচ, ১৪ উইকেট, ২৬.১৪ গড়

৮. হার্দিক পান্ডিয়া (এমআই)- ১০ ম্যাচ, ১৩ উইকেট, ১৮.৩৮ গড়

৯. যুজবেন্দ্র চাহাল (পিবিকেএস)- ১০ ম্যাচ, ১৩ উইকেট, ২১.০৭ গড়

১০. আরশদীপ সিং (পিবিকেএস)- ১০ ম্যাচ, ১৩ উইকেট, ২১.১৫ গড়

আইপিএলে সবচেয়ে বেশিবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার তিনবার এই কৃতিত্ব অর্জন করেছেন। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং তারকা ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি দুবার এই ক্যাপটি নিজের কাছে রাখতে পেড়েছেন। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে শচিন টেন্ডুলকার, রবিন উথাপ্পা, কেএল রাহুল, শুভমান গিল এবং ঋতুরাজ গায়কোয়াড়ও অরেঞ্জ ক্যাপ জিতেছেন।

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান