ভারত-পাকিস্তান ভ্রমণে দেশের নাগরিকদের সতর্ক করল ব্রিটেন

ভারত পাকিস্তানের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার নিজের দেশের নাগরিকদের জন্যে চরম পদক্ষেপ নিল ব্রিটিশ সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু-কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা দেশ রীতিমতো স্তব্ধ। গত ২২ এপ্রিল অতর্কিত জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। আহত হয়েছেন আরও ২০ জন, যাঁরা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জানা যায়, হিন্দুদের নিধন করতে পাকিস্তানি জঙ্গিরা প্রায় ২২ ঘন্টা দুর্গম পথ পেরিয়ে পহেলগাঁও পৌঁছয়। এরপরেই অত্যাধুনিক অস্ত্র দিয়ে হিন্দুদের উপর নির্বিচারে গুলি চালায় চার জঙ্গি। যাঁরা পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্করের ছায়াসঙ্গী ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’-এর সদস্য। বর্তমানে এই হামলার প্রতিক্রিয়ায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। স্থগিত করা হয়েছে সিন্ধু জল চুক্তি। পাকিস্তানের জন্যে ভারতের আকাশসীমা বন্ধ হয়েছে। পাকিস্তানি নাগরিক দের ভারত থেকে বিতাড়িত করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করেছে ভারত।

এ ছাড়াও পাকিস্তানি তারকা, রাজনৈতিক ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ভারত। ভারত পাকিস্তানের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার নিজের দেশের নাগরিকদের জন্যে চরম পদক্ষেপ নিল ব্রিটিশ সরকার। ভারত-পাকিস্তান দুই দেশে ভ্রমণের জন্যে সতর্কতা জারি করল ব্রিটেন। সোমবার (৫ মে) ব্রিটিশ সরকারের তরফ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে।তাই ব্রিটিশ নাগরিকদের সে অঞ্চলগুলিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারত ও পাকিস্তানে নির্ধারিত বা পরিকল্পিত ভ্রমণ স্থগিত রাখাই ভালো। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় আরও বলা হয়েছে যে, ভারত-পাকিস্তান সীমান্তের কোনও অংশে ভ্রমণ করা উচিত নয়। ভারত ও পাকিস্তান নিজেদের সীমান্তে শক্তিশালী সামরিক বাহিনী মোতায়েন করেছে। ভারতে প্রবেশের জন্য অবশ্যই বৈধ ভারতীয় ভিসা থাকতে হবে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?