ভিখারি পাকিস্তানের সেনা প্রধানের সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

কেননা পাক সেনা প্রধান অসিম মুনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। সরকারি চাকরির পাশাপাশি অবৈধ উপায়ে কোটি কোটি ডলার উপার্জন করেন অসিম মুনির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের সঙ্গে শত্রুতার জেরে আস্তে আস্তে ভিখারি দেশে পরিণত হচ্ছে পাকিস্তান। ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। পাকিস্তানের শেয়ার বাজারের অবস্থা দেখলেই তা বোঝা যায়! হামলার পর থেকেই করাচি স্টক এক্সচেঞ্জের দরপতন অব্যাহত রয়েছে। ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত KSE-100 সূচক ৫,৪৯৪.৭৮ পয়েন্টে হ্রাস পেয়েছে। যার ফলে সে দেশের (পাকিস্তান) বাজার মূলধন ৫৩.৮৪ বিলিয়ন ডলার থেকে কমে ৫০.৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর ফলে পাকিস্তানের সম্পদের ২.৪৫ বিলিয়ন ডলার (ভারতীয় মূল্য ২০,৫০০ টাকা) ক্ষতি হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। তবে পাকিস্তানের অর্থনীতির খারাপ অবস্থা থাকলেও দেশটির সেনাপ্রধানের উপর তার নূন্যতম প্রভাব পড়বে না। কেননা পাক সেনা প্রধান অসিম মুনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। সরকারি চাকরির পাশাপাশি অবৈধ উপায়ে কোটি কোটি ডলার উপার্জন করেন অসিম মুনির। বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ঘোষিত মোট সম্পদের পরিমাণ প্রায় ৮ লক্ষ ডলার (প্রায় ৬,৭৭,৫৪,৬৩৬ টাকা), কিন্তু এই গোপন ব্যবসাগুলি থেকে তথ্য পাওয়া গেলে, তার আসল সম্পদ এর চেয়েও অনেক বেশি হতে পারে।

কীভাবে পাক সেনাবাহিনী একাধিক ব্যবসা পরিচালনা করে?

দেশজুড়ে পাকিস্তানের সেনাবাহিনীর রিয়েল এস্টেট থেকে শুরু করে দুগ্ধ ব্যবসা এবং পরিবহন ব্যবসা-সহ ১০০টিরও বেশি ব্যবসা রয়েছে। তবে ব্যবসা থেকে কত টাকা উপার্জন হচ্ছে, তা কখনই জনসমক্ষে প্রকাশ করেনি পাক সেনা বাহিনী। কিন্তু এ সকল ব্যবসা থেকে পাক সেনাপ্রধান এবং অন্যান্য অফিসাররা প্রচুর আয় করেন। তাই মাঝে মধ্যে পাক সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, তিনি দেশের সেবা করার বদলজ সম্পদ বৃদ্ধিতে বেশি আগ্রহী। সাধারণত যেকোনও সেনাবাহিনীর প্রধান কাজ হল, দেশকে রক্ষা করা, কিন্তু পাকিস্তানে সেনাবাহিনী কেবল নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানি সেনাবাহিনী দেশের অর্থনীতির একটি বড় অংশ দখল করে বসে আছে। আর তা পরিচালনা করেন সেনাপ্রধানরা। এর আগে যাঁরাই সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছে, সকলেই এই ব্যবসাগুলি থেকে প্রচুর মুনাফা অর্জন করেছে।

জানা গিয়েছে, পাকিস্তানে ফৌজি ফাউন্ডেশন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, শাহীন ফাউন্ডেশন এবং বাহরিয়া ফাউন্ডেশনের মতো একাধিক প্রতিষ্ঠানগুলি পাক সেনাবাহিনী পরিচালনা করেন। সকলের চোখে এটি কল্যাণমূলক হলেও বাস্তবে এগুলো অত্যন্ত শক্তিশালী কর্পোরেট নেটওয়ার্কের অংশ। এই ব্যবসার মাধ্যমে সেনাবাহিনী কেবল আর্থিকভাবে শক্তিশালী হয় না, বরং পাকিস্তানের জনগণের অর্থও সেনাবাহিনীতে যায়। এছাড়াও সিমেন্ট, সার, ব্যাংকিং, দুগ্ধ, পরিবহন এবং গৃহায়নের মতো খাতেও পাক সেনাবাহিনীর আধিপত্য রয়েছে। করাচি, লাহোর এবং ইসলামাবাদের মতো প্রধান শহরগুলিতে পাকিস্তান সেনাবাহিনীর ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। আয়েশা সিদ্দিকার বই অনুসারে, ২০০৭ সালে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যবসায়িক উদ্যোগের মোট মূল্য ছিল ২০ বিলিয়ন মার্কিন ডলার। আশ্চর্যের বিষয় হল, সেনাবাহিনীর এই আয়ের কোনও স্বচ্ছ রেকর্ডের তথ্য নেই।

 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?