মাত্র ৭৯ রান বাকি! মঙ্গলে আরও এক মাইলফলক ছোঁয়ার হাতছানি রোহিতের সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে আরও একটি ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় রয়েছে ক্রিকেট ভক্তরা।  মুম্বই ইন্ডিয়ান্সের (MI) তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা আরও এক মাইলফলক ছোঁয়ার মুখে। যদি আজকের ম্যাচে গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে ৭৯ রান করতে পারেন, তবে আইপিএলের ইতিহাসে ৭,০০০ রানের মাইলস্টোন ছোঁয়া দ্বিতীয় খেলোয়াড় হয়ে উঠবেন। ।

আইপিএলে রোহিত শর্মার অবদান

রোহিত শর্মা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এখন পর্যন্ত তিনি ৬,৯২১ রান করেছেন, ২৬২ ইনিংসে। গড় ২৯.৮৩ এবং স্ট্রাইক রেট ১৩২.০০। তার রেকর্ডে রয়েছে দুটি সেঞ্চুরি এবং ৪৬টি হাফ-সেঞ্চুরি। শুধু তাই নয়, তিনি এখনও পর্যন্ত ২৯৭টি ছক্কা মেরেছেন। আর মাত্র তিনটি ছক্কা মারলেই তিনি ক্রিস গেইল (৩৫৭ ছক্কা)-এর পর আইপিএলে ৩০০ ছক্কা-র মালিক হবেন এবং ভারতীয় খেলোয়াড় হিসাবে প্রথম।

রোহিত তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন ডেকান চার্জার্সের হয়ে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ওই দলে ছিলেন। সেখানে তিনি ৪৫টি ম্যাচে ১,১৭০ রান করেন, গড় ৩০.৭৯, স্ট্রাইক রেট ১৩১। তার সেরা স্কোর ছিল অপরাজিত ৭৬। আটটি হাফ-সেঞ্চুরি করেছিলেন। এরপর তিনি যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে ( MI)। এই দলের হয়ে তিনি ২২২টি ম্যাচে ৫,৭৫১ রান করেছেন, গড় ২৯.৬৪, স্ট্রাইক রেট ১৩২। এই দলের হয়ে তিনি দুটি সেঞ্চুরি এবং ৩৮টি হাফ-সেঞ্চুরি করেছেন। তিনি মুম্বইকে ( MI) পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন অধিনায়ক হিসেবে।

এই মরশুমে রোহিতের ফর্ম

এই মরশুমে “হিটম্যান” রোহিত শর্মা দারুণ ফর্মে রয়েছেন। ১০টি ম্যাচে তিনি ২৯৩ রান করেছেন, গড় ৩২.৫৫, এবং স্ট্রাইক রেট ১৫৫। তার সেরা স্কোর ৭৬*। তিনি তিনটি হাফ-সেঞ্চুরি করেছেন। মরশুমের প্রথমার্ধে তিনি কিছুটা আউট অফ ফর্ম ছিলেন, প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫৬ রান করেন। কিন্তু এরপর তিনি দুর্দান্তভাবে কাম-ব্যাক করেন। পরবর্তী পাঁচটি ইনিংসে তিনি ২৩৪ রান করেন, গড় ৫৮.৫০, এবং তিনটি হাফ-সেঞ্চুরি করেন। এই ফর্ম তাকে GT-এর বিরুদ্ধে ম্যাচে বড় স্কোর করার জন্য আত্মবিশ্বাস দেবে।

রোহিত বনাম GT

ওয়াংখেড়ে স্টেডিয়ামে MI যখন GT-এর মুখোমুখি হবে, তখন সবার চোখ থাকবে রোহিত শর্মার দিকে। GT-এর বোলিং আক্রমণ শক্তিশালী, বিশেষ করে রশিদ খানের স্পিন। কিন্তু রোহিত যদি তার স্বাভাবিক খেলা খেলেন, তবে তিনি সহজেই ৭৯ রান করে ৭,০০০ রান-এর মাইলস্টোন ছুঁতে পারেন। এছাড়া, তিনি যদি তিনটি ছক্কা মারেন, তবে ৩০০ ছক্কা-র ক্লাবেও প্রবেশ করবেন। ওয়াংখেড়ের দ্রুত পিচ এবং ছোট বাউন্ডারি রোহিতের মতো ব্যাটসম্যানের জন্য আদর্শ।

আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র বিরাট কোহলি। তিনি ২৬৩টি ম্যাচে ৮,৫০৯ রান করেছেন, গড় ৩৯.৫৭, স্ট্রাইক রেট ১৩২.৬০। তার রেকর্ডে রয়েছে আটটি সেঞ্চুরি এবং ৬২টি হাফ-সেঞ্চুরি। রোহিত এখনও বিরাট-এর থেকে পিছিয়ে থাকলেও, তার বর্তমান ফর্ম কিন্তু অন্য কথা বলছে।

এই ম্যাচে উত্তেজনার কোনও কমতি থাকবে না। মুম্বইয়ের দর্শকরা রোহিত শর্মাকে সমর্থন করতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভিড় জমাবেন। MI বনাম GT ম্যাচ সবসময়ই হাড্ডাহাড্ডি লড়াই হয়। রোহিত কী এই ম্যাচে ইতিহাস গড়বেন? নাকি GT-র বোলিং দিয়ে তাকে থামিয়ে দেবে? উত্তর মিলবে ২২ গজে।

 

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা