ইউনূসের হিন্দু বিদ্বেষ, গ্রেফতারি পরোয়ানা জারি জনপ্রিয় পরিচালক চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের একবার মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের হিন্দু বিদ্বেষ প্রকাশ্যে। এবার আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দেশের জনপ্রিয় পরিচালক চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে। মঙ্গলবার (৬ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা বিচারক মোহাম্মদ বুলবুল ইসলাম একতরফাভাবেই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আর ওই গ্রেফতারি পরোয়ানা জারি করতে গিয়ে তিনি বলেও ফেলেন, ‘বাংলাদেশের হিন্দুদের এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না।’ বিচারকের আসনে বসে খুল্লামখুল্লা হিন্দুদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা মোহাম্মদ বুলবুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন নেটা নাগরিকরা।  

বাংলাদেশের টিভির দুনিয়ায় পরিচালক হিসাবে যথেষ্টই খ্যাতি রয়েছে চয়নিকা চৌধুরীর। চঞ্চল চৌধুরী থেকে শুরু করে পরীমণির মতো অভিনেতা-অভিনেত্রীরা তাঁর নাটকে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছেন। বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম খ্যাতনামী পরিচালকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। ১২ বছর আগে ২০১৩ সালের ১৪ মে মামলা দায়ের করেন তিনি। আদালতে দায়ের করা অভিযোগে তিনি বলেন, ‘‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের ২০১২ সালের ২৪ অগস্ট চয়নিকা চৌধুরীর সঙ্গে তার প্রযোজনা সংস্থার চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী পরিচালককে দুই লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু টাকা নেওয়ার পরেও নাটক তৈরি করেননি চয়নিকা। টাকা ফেরত চাইলে তিনি ২০১৩ সালের জানুয়ারি চেক দেন এবং ২ লক্ষা ৩০ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিতে বলেন। একাধিকবার ওই চেক ব্যাঙ্কে জমা দেওয়া হলেও তা বাউন্স হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি টাকা ফেরত দেননি।’

মামলার প্রেক্ষিতে ২০১৪ সালের ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চয়নিকা চৌধুরী। ওই বছরের ৭ অগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা বিচারকের এজলাসে পাঠানো হয়। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা বিচারক পরিচালকের বিরুদ্ধে চার্জ গঠন করেন। এদিন মামলার শুনানিতে গরহাজির ছিলেন চয়নিকা চৌধুরী। তাঁর আইনজীবী সময় চেয়ে নেন। সেই আর্জিতে সাড়া না দিয়ে উল্টে হিন্দু পরিচালকের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক বুলবুল ইসলাম।  

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ও পুজোমণ্ডপ

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের