‘ঘর মে ঘুসকে মারা’- নিজের দেশেই মুখে চুনকালি পাকিস্তানের, ভাইরাল ভিডিও

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ইসলামাবাদ: পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সন্ত্রাসীদের নৃশংস হামলায় পহেলগাঁওয়ে সিঁদুর মুছেছিল ২৫ জন ভারতীয় নারীর। এক স্থানীয় ভারতীয় কাশ্মীরি মুসলিমের মৃত্যুতে স্বামীহারা হয়েছিলেন তাঁর স্ত্রী। এই সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও মৃতদের প্রতি সম্মান জানিয়েই ৬মে গভীর রাতে পাকিস্তানের উপর করা হয়েছিল মিসাইল স্ট্রাইক। নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইকের পর ‘অপারেশন সিঁদুর’। তারপরেই অনলাইনে ছড়িয়ে পড়েছে বিবিধ প্রকারের ভিডিও। তার মধ্যে এক পাকিস্তানি নাগরিকের একটি ভিডিও ভাইরাল হয়েছে বলে অভিযোগ।

সেই ভিডিওতে এক পাক ব্যক্তি খোলাখুলিভাবে সমালোচনা করেছেন নিজের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার। তিনি অভিযোগ করেছেন ভারতের  অপারেশন সিঁদুর ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পাকিস্তান। নিজের দেশের ব্যর্থতা বোঝাতে ওই  পাকিস্তানি “ঘর মেয়ে ঘুস কে মারা” শব্দবন্ধের ব্যবহার করেছেন।

দৃশ্যত হতাশ ওই ব্যক্তি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অযোগ্য বলে অভিযোগ করেন। তিনি বলেছেন ভারত সম্পূর্ণ নির্ভুল ভাবে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, একটিও কোথাও বাধাপ্রাপ্ত হয়নি। তিনি বলেন “ভারত আমাদের ঘরে ঢুকে আমাদের মেরেছে আর আমরা তাকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছি। তাই সত্যকে স্বীকার করতেই হবে, এমনকি যদি তা ভারতের পক্ষে বলে মনে হয় তারপরেও।”

অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে তিনি বলেন যে, ইরান যখন ইজরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তখন ইজরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা তা প্রতিহত করা হয়েছিল। এর ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গিয়েছিল। হতাশ কণ্ঠে এরপর ওই ব্যক্তি যোগ করেন, পাকিস্তানের প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যার ফলে সমস্ত ভারতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ছাড়াই তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

 

ওই পাক নাগরিকের মন্তব্যের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে তখন যখন তিনি বলেছেন, ভারত ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরেও ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সামরিক ঘাঁটি, চেকপয়েন্ট বা সেনানিবাস আক্রমণ করেনি। যদি ওই স্থানগুলিকে লক্ষ্যবস্তু করা হত, তাহলে সেগুলিও ধ্বংসস্তূপে পরিণত হত।

তিনি পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি নিয়েও প্রশ্ন তোলেন। বলেন যে ভারতীয় বিমান ভূপতিত হয়েছে এই খবর তো ভুয়ো। পাকিস্তানি সংবাদমাধ্যম ভুয়ো খবর ছড়াচ্ছে। তাঁর কথায়, “আমি তাদের শেয়ার করা ছবিগুলি পরীক্ষা করে দেখেছি। কিছু ছবি আট মাস আগের, কিছু তিন বছরের পুরনো। মিডিয়া মুখ লুকোনোর জন্য ভুল তথ্য ছড়াচ্ছে।” ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে দাবি করা হচ্ছে যে ওই ব্যক্তি একজন পাকিস্তানি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?