অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত BCCI-র

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। ভারতের সঙ্গে পাকিস্তানের চলতি সঙ্ঘাতের জেরে স্থগিত রাখা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আজ শুক্রবার (৯ মে) বোর্ড কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ম্যাচ কবে হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বোর্ডর এক পদস্থ কর্তা জানিয়েছেন, বিইন্ন ফ্র্যঞ্চাইজিতে যে সমস্ত বিদেশি খেলোয়াড় রয়েছেন, তাদের নিরাপদে দেশে পাঠানোই প্রাথমিক লক্ষ্য।

গতকাল বৃস্পতিবার (৮ মে) ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। কিন্তু সন্ধের পর জম্মুর পাঠানকোট-সহ সীমন্তবর্তী বিভিন্ন শহরে পাকিস্তানি সেনা হামলা চালানোর চেষ্টা চালায়। ওই হামলা রুখে দিয়েছে ভারতীয় সেনা। কিন্তু ম্যাচের প্রথমার্ধে ১০.১ ওভার হওয়ার পরে্ রাত ৯ট বেজে ৩৫ মিনিট নাগাদ খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে পঞ্জাব ও দিল্লির ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। নিভিয়ে দেওয়া হয় ধর্মশালার স্টেডিয়ামের ফ্লাডলাইট। নিরাপদেই দুই দলের খেলোয়াড়দের হোটেলে নিয়ে আসা হয়েছে। পাক বাহিনীর হামলার আশঙ্কায় বিমানবন্দর বন্ধ থাকায় বিশেষ ট্রেনে দিল্লিতে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

রাতেই ধর্মশলায় জরুরি বৈঠকে বসেছিলেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল সহ বোর্ড কর্তরা। সূত্রের খর, ওই জরুরি বৈঠকেই ঠিক হয়েছে, ‌আইপিএলকে আর এগিয়ে নিয়ে যাওয়া হবে কিনা, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের পরামর্শ চাওয়া হবে। ওই পরামর্শের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সাংবাদিকদের বলেন, ‘আমরা পরিস্থিতির উপরে নজর রেখে চলেছি। এমন পরি্স্থিতিতে কী করণীয় তা নিয়ে সরকারের পরামর্শ চেয়েছি। শুক্রবারই আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। পরিস্থিতি দিন দিন বদলে যাচ্ছে। আমাদের যা বলা হবে তা আমরা করব এবং সমস্ত স্টেকহোল্ডারদের অবহিত করব। এই মুহূর্তে, আমাদের অগ্রাধিকার হল সমস্ত খেলোয়াড়, দর্শক এবং ধারাভাষ্যকার থেকে শুরু করে আইপিএলের সঙ্গে জড়িত  সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা।’ ভারত-পাক উ্ত্তেজনার কারণে যদি আইপিএল বন্ধ করতে হয়, সেক্ষেত্রে বিকল্পও তৈরি করে রাখা হয়েছে বলে দাবি করেছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট।

 

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান