ভারত-পাক সংঘাত চরমে, লন্ডনে শাহরুখ-কাজলের ‘DDLJ’ মূর্তি উন্মোচনের অনুষ্ঠান বাতিল

এখন লন্ডনে আদিত্য চোপড়া এবং যশ রাজ ফিল্মসের প্রযোজিত DDLJ-এর ৩০ বছরের উদযাপনও বাতিল করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক বাদেই বলিউডের আইকনিক চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর ৩০তম পূর্তি। সেই উপলক্ষে লন্ডনের আইকনিক লেস্টার স্কোয়ারে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই ছবির ৩০ বছর বার্ষিকী উদযাপন করা হত। এমনকী এই অনুষ্ঠানে DDLJ-এর একটি আইকনিক মূর্তিও উদ্বোধন করা হত। কিন্তু ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে পুরো অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছে ভারত। এরপর থেকে ভারতের উপর পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান। গতকাল ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র-মিসাইল ছুঁড়েছিল পাকিস্তান। কিন্তু সবটাই প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনী। দেশের এই পরিস্থিতির মধ্যে অনেক তারকাই বিদেশের শুটিং, কনসার্ট বাতিল করে দিয়েছে।

এখন লন্ডনে আদিত্য চোপড়া এবং যশ রাজ ফিল্মসের প্রযোজিত DDLJ-এর ৩০ বছরের উদযাপনও বাতিল করা হল। এমনকী জানা গিয়েছিল, এই অনুষ্ঠানে শাহরুখ খান এবং কাজল আইকনিক ডিডিএলজে পোজ সম্বলিত একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচনের কথা ছিল। কিন্তু দেশের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মূর্তিটির উদ্বোধন স্থগিত করা হয়েছে। পরবর্তী দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। লন্ডনের লিসেস্টার স্কোয়ারে হ্যারি পটার, লরেল অ্যান্ড হার্ডি, ওয়ান্ডার ওম্যান এবং মিস্টার বিনের মূর্তি-সহ বিশ্বব্যাপী সিনেমার আইকনদের ব্রোঞ্জ মূর্তি রয়েছে। এবার সেই তালিকায় শাহরুখ-কাজলের ব্রোঞ্জের এই মূর্তিটিও যোগ করা হবে। ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী চলচ্চিত্র ডিডিএলজে।

ছবিটি টানা ২৫ সপ্তাহ প্রেক্ষাগৃহে চলেছিল। সেই কারণে বিশ্বব্যাপী ছবিটির উপর শ্রদ্ধা জানাতে শাহরুখ-কাজলের এই ছবির একটি আইকনিক পোজের মূর্তি লন্ডনে উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এই অনুষ্ঠান স্থগিত করা হল। ৮ মে গুজরাত, পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর সহ বেশ কয়েকটি ভারতীয় রাজ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ভারত পাল্টা আক্রমণ করছে পাকিস্তানের উপর।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?