‘ইসলাম সহ্য করতে না পারলে মুসলিম স্বামীকে ছাড়ুন’, পাক-ভক্তের আক্রমণে ক্ষুব্ধ দেবলীনা

অপারেশন সিঁদুর'-এর প্রশংসা করেছেন। ৯ টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করার জন্যে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতাকে স্যালুট জানিয়েছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলার পর থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগত পোস্ট করেই চলেছেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। প্রতিশোধ তুলতে ভারতীয় সেনা গত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। যেখানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী। এই অভিযানে খতম হয়েছেন ৫ কুখ্যাত সন্ত্রাসী। যাঁরা পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড ছিলেন। এরপর থেকেই ‘অপারেশন সিঁদুর’ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। সফলভাবে পরিচালিত ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানকে গোটা দেশবাসী কুর্নিশ জানিয়েছেন।

দেবলীনাও ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করেছেন। ৯ টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করার জন্যে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতাকে স্যালুট জানিয়েছেন অভিনেত্রী। দেশের সমর্থনে একের পর এক পোস্ট করেই চলেছেন তিনি। সেখানেই একজন পাকিস্তানি ভক্ত অভিনেত্রীকে কটাক্ষ করে বলেছেন, ‘এত যখন মুসলিম, পাকিস্তানিদের নিয়ে রাগ, তাহলে নিজের মুসলমান স্বামীকে ছেড়ে দিন। আমি ভারতীয় সিনেমার প্রযোজকদের অনুরোধ করছি যে, দেবলীনা কে আপনারা কিছু কাজ দিন। সে বাড়িতে বসে বসে পাগল হয়ে যাচ্ছে। আমি তাঁর ভক্ত হওয়ার জন্যে দুঃখিত। তুমি যদি ইসলামকে এতটাই ঘৃণা করো। তাহলে তোমার স্বামীকেও ছেড়ে দেওয়া উচিত।’ তবে পাকিস্তানি নেটিজেনের এমন কটুক্তি সহ্য করেননি অভিনেত্রী। তিনিও উপযুক্ত জবাব দিয়েছেন। দেবলীনা পাল্টা বলেছেন, ‘পাকিস্তান ভারতকে ভয় পেয়েছে। আর সে দেশে বসে একজন কিনা আমার কাজ নিয়ে চিন্তা করছেন।

যাদের নিজেদের উপরেই কোনও আস্থা নেই। এই তুমি যাও, তোমার দেশের সন্ত্রাসী শিবির গুলির দেখাশোনা করো। কেননা দুদিনের মধ্যে তোমার সেনাবাহিনী আন্তর্জাতিক তহবিলের কাছে ভিক্ষা চাইতে গিয়েছে। আমার স্বামীর জন্যে চিন্তা করে সময় নষ্ট করোনা। বরং ভাল কাজ করতে চাইলে। তোমাদের দেশের সন্ত্রাসীদের আমাদের দেশের হাতে তুলে দাও।’ অভিনেত্রী এই মন্তব্যে খুশি হয়েছেন বাকি ভক্তরা। প্রসঙ্গত, ২০২২ সালে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে জিম প্রশিক্ষক শাহনাজ শেখকে বিয়ে করে গোটা জাতিকে চমকে দিয়েছিলেন দেবলীনা। ২০২৪ সালে তাঁরা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানান।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর