বাগদায় ৩ ভারতীয় দালাল সহ ৫ বাংলাদেশি গ্রেফতার এবং আটক ৬ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: ফের ৩ ভারতীয় দালাল সহ ৫ বাংলাদেশি গ্রেফতার এবং আটক ৬ শিশু । উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ শনিবার সকালে টহলদারির সময় পুরদহ ও চ্যাঙ্গা বটতলা এলাকা থেকে তিন ভারতীয় দালাল ও ৬ বাংলাদেশী শিশু এবং মহিলা সহ ৫ বাংলাদেশীকে(Bangladeshi) আটক করে। তারা ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরঘুরি করছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃতরা বাংলাদেশের বাসিন্দা ।গুজরাতে কাজ করত । ধৃতরা চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। ফের চোরাপথে বাংলাদেশ যাবার জন্যই বাগদায়(Bagdai) এসেছিল ।

তিন ভারতীয় দালালকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন এবং ৫ বাংলাদেশি ৬ শিশুকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ । বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা গুলিতে ব্যাপকভাবে নজরদারি চলছে। বিএসএফ জওয়ানদের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। অচেনা কোন মুখ দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে প্রবেশ করতে পারে জঙ্গিরা। তাই সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। টলদারির পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরায়(CCTV) চলছে নজরদারি।

গত কয়েকদিন ধরে বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে একাধিক ভিসা বিহীন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। এদের মধ্যে অধিকাংশ মহিলা ও শিশুরা রয়েছে। কেউ কাজের সন্ধানে কেউবা নিরাপদ আশ্রয়ের সন্ধানে দালাল মারফত প্রবেশ করে এদেশে। কিন্তু নিজেদের দেশফেরত যাওয়ার আগেই তারা ধরা পড়ে পুলিশের জালে। অধিকাংশ ক্ষেত্রেই এই চোরা পথে ভিসা বিহীন বাংলাদেশীদের এ রাজ্যে প্রবেশের পেছনে ভারতীয় দালাল চক্র যুক্ত রয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি