গাজায় ইজরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের হৃদয়ে রক্তক্ষয়ী দ্বন্দ্ব- প্যালেস্টাইন ও ইজরায়েলি সংঘাত। প্যালেস্টাইন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইজরায়েলি বাহিনী।

এই হামলায় প্যালেস্টাইনের গাজায় একদিনে নিহতের সংখ্যা কমপক্ষে আরও ১৪৩ জন বেড়ে গিয়েছে। এতে গাজার মৃতের সমখ্যা মোট ৫৩ হাজারও ছাড়িয়ে গিয়েছে।

এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসের ১৮ তারিখ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করে ইজরায়েলি বাহিনী। এই হামলায় ২৯০০ প্যালেস্টাইন নিহত হয়েছেন।

এই সংবাদ সংস্থা আরও জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইজরায়েলি হামলায় কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বেশ কিছু হাসপাতাল সূত্র জানিয়েছে।

সেখান কার বাসিন্দারা জানিয়েছেন, “ওই হামলায় আল-তাওবাহ ক্লিনিকের ওপরের তলায় রোগীরা ছিন্নভিন্ন হয়ে গেছেন এবং নিহত ১৩ জনের মধ্যে শিশুও রয়েছে।”

আরেকটি সংবাদ সংস্থা জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইজরায়িলের গণহত্যামূলক যুদ্ধে নিহত প্যালেস্টাইনদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৩ হাজার ১০ জনে পৌঁছেছে।

সেখানকার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানান হয়েছে, “গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি আরও ১৫২ জন আহত হয়েছেন। যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে।”

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6