মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু পাঁচ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়াবহ দু্র্ঘটনা আকাশে। মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন। গতকাল শনিবার (১৭ মে) ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে ওই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা খাওয়ার পরে দুটি হেলিকপ্টারই ধ্বংস হয়ে গিয়েছে। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা ফিনল্যান্ড ও এস্তোনিয়া সরকারের বিমান পরিবহণ মন্ত্রকের তরফে তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, এদিন কোকেমাকির পাইকাজারভি ফ্লাইট সেন্টারে একটি বিমান চলাচল সংক্রন্ত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এস্তোনিয়ার পাঁচ ব্যবসায়ী।  এস্তোনিয়ার রাজধানী তাল্লিন থেকে দুটি বিদেশি মালিকানাধীন সংস্থার হেলিকপ্টারে সওয়ার হয়েছিলেন।  একটিতে তিন জন এং অন্যটিতে দু’জন যাত্রী ছিলেন। ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে মাঝ আকাশেই সংঘর্ষ হয় হেলিকপ্টার দুটির। ওই সংঘর্ষের পরেই একটি হেলিকপ্টার পাথরের মতো দ্রুত বেগে নিচের দিকে নেমে আসতে থাকে। অন্য হেলিকপ্টারটিও ধীর গতিতে নিচে নেম আসে। দুটি হেলিকপ্টারই জঙ্গল ঘেরা এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, দুটি হেলিকপ্টারে থাকা কেউ আর বেঁচে নেয়। দুর্ঘটনার পরেই ইউরা বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

প্রসঙ্গত গত বছরের ২৩ এপ্রিল মহড়ার সময়ে মালয়েশিয়ার লুমাত শহরে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের ফলে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন।  তার পরে গত বছরর ডিসেম্বরে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইসপার্টাতে মহড়ার সময়ে মাঝ আকাশে দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ সেনাকর্মীর মৃত্যু হয়।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর