২৭৭ জন যাত্রী নিয়ে ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেল মেক্সিকোর নৌসেনার জাহাজ, মৃত্যু ২, আহত ১৯

ভয়াবহ দুর্ঘটনা! নিউইয়র্কের ইস্ট নদীতে একটি প্রচারমূলক সফরের সময় ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেক্সিকান নৌবাহিনীর পালতোলা জাহাজ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা! নিউইয়র্কের ইস্ট নদীতে একটি প্রচারমূলক সফরের সময় ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেক্সিকান নৌবাহিনীর পালতোলা জাহাজ। জানা গিয়েছে, নিউইয়র্কের দিকে যাওয়ার সময় ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজে ধাক্কা মারে জাহাজটি। যার ফলে ১৪৭ ফুট উচ্চতা বিশিষ্ট আলো দিয়ে সুসজ্জিত জাহাজটির তিনটি মাস্তুল ভেঙে যায়। এই ঘটনায় মারা যান ২ জন। এবং আহত হয়েছেন ১৯ জন। জানা গিয়েছে, শনিবার (১৭ মে) রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সময়ে জাহাজে উপস্থিত ছিলেন ২৭৭ জন। এই ঘটনার ফলে জরুরী প্রতিক্রিয়া নেওয়া হয় এবং জাহাজটির ভ্রমণ সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয়। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ২৭৭ জন বহনকারী জাহাজটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ব্রুকলিন সেতুতে বিধ্বস্ত হওয়ার পর ১৯ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কোনও যাত্রী নদীতে পড়ে যায়নি।

সূত্রের খবর, যখন আলো দিয়ে সুসজ্জিত জাহাজটি নিউইয়র্কের দিকে এগোচ্ছিল, তখন জাহাজটিকে দেখতে নদীর ধারে ভিড় জমিয়েছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে যে, ব্রুকলিন ব্রিজের সঙ্গে ধাক্কা খেতেই জাহাজের অংশের আলোগুলি নিভে যাচ্ছে। যার ফলে নাবিকরা দিক নির্ণয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এবং জাহাজটি নদীর একটি ধার বরাবর এগিয়ে যাচ্ছে। জাহাজের সবুজ, সাদা এবং লাল মেক্সিকান পতাকায় সজ্জিত মাস্তুলটি ভেঙে পড়েছে। তবে ঠিক কী কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তা জানা যায়নি। এই ঘটনায় মেক্সিকোর নৌবাহিনী X-তে প্রকাশিত এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করে স্প্যানিশ ভাষায় জানিয়েছে যে, ‘সংঘর্ষের কারণে নৌ অ্যাকাডেমির প্রশিক্ষণ জাহাজ ‘কহটেমক’ তার যাত্রা আর এগিয়ে যেতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি এখুনি বলা যাচ্ছে না। তবে জাহাজের অবস্থা এবং ক্রুদের মূল্যায়ন চলছে। তবে আগামী দিনে কর্মীদের নিরাপত্তা, কার্যক্রমে স্বচ্ছতা এবং চমৎকার প্রশিক্ষণের প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করবেন।’

নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রেস ডেস্ক জানিয়েছে, ২৯৭ ফুট লম্বা, ৪০ ফুট প্রস্থের প্রশিক্ষণ জাহাজ কহটেমক, মেক্সিকান নৌবাহিনীর গর্ব। ১৯৮২ সালে নির্মিত এই জাহাজটি অফিসারদের প্রশিক্ষণের চূড়ান্ত পর্যায় সম্পন্ন করার জন্য প্রতি বছর বর্ধিত আন্তর্জাতিক যাত্রা শুরু করে। গত ৬ এপ্রিল আকাপুলকো থেকে ২৭৭ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল এই জাহাজটি, যার মধ্যে নৌ ক্যাডেট, অফিসার এবং ক্রুরাও ছিলেন। জাহাজটি ১৫টি দেশের ২২টি বন্দর জুড়ে ২৫৪ দিনের সফরের প্রাথমিক পর্যায়ে ছিল। এর ভ্রমণপথে কিংস্টন, হাভানা, কোজুমেল, রেইকজাভিক এবং বোর্দো, সেন্ট মালো, ডানকার্ক এবং অ্যাবারডিন সহ বেশ কয়েকটি ফরাসি ও ব্রিটিশ উপকূলীয় শহর ভ্রমণ অন্তর্ভুক্ত ছিল। এই সফরে সমুদ্রে ১৭০ দিন এবং বন্দরে ৮৪ দিন থাকার কথা ছিল। তার মধ্যেই এমন ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল।’

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের