চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিঘাগামী সরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, আহত একাধিক

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের। সরকারি মতে গুরুতর আহত ১০ জন। কিন্তু বেসরকারি হিসাব অনুযায়ী ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, দিঘা যাওয়ার পথে নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের বৃন্দাবনপুরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় একটি সরকারি যাত্রীবাহী বাস ও মালবোঝাই লরির মধ্যে। জানা গিয়েছে, ওই সরকারি বাসের ভিতর ছিলেন প্রায় ৫০ জন যাত্রী। তবে, সরকারি খবরে তাঁদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ১০ জন। কিন্তু বেসরকারি হিসেবে আহত সংখ্যা ৩০ জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। আহতদের চণ্ডিপুর ব্লকের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, লরি ও সরকারি বাসের চালক-সহ মোট ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্বাস্থ্য কেন্দ্র থেকে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার দুপুরের দিকে দিঘা যাওয়ার জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রিবাহী সরকারি বাস এবং লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। জানা যায়, উল্টো দিক থেকে আসা লরির ধাক্কাতেই বাসটি রাস্তার ধারে পড়ে যায়। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তায় ভিড় করে একাধিক স্থানীয় বাসিন্দারা। ফলে পথে যান চলাচল ব্যহত হয়। বর্তমানে ধিরে ধিরে খালি করা হচ্ছে এলাকা। তবে কী কারণে এত বড় দুর্ঘটনা হল তা স্পষ্ট জানা যায়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

মোদির ‘দিদি ও দিদি’র পর এবার মমতাকে ‘এই দিদি’ বলে ব্যঙ্গ অমিত শাহের

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ