ISI-এর মদতে আত্মগোপন, পাক-পতাকায় মুড়ে শেষকৃত্য সম্পন্ন হল লস্কর জঙ্গি সাইফুল্লাহর

কাশ্মীরে পহেলগাঁও হামলার অন্যতম কাণ্ডারি ছিলেন লস্কর জঙ্গি সাইফুল্লাহ খালিদ। এটাও জানা গিয়েছে যে, পহেলগাঁও হামলার পরে পাক গোয়েন্দা সংস্থা ISI তাঁকে আত্মগোপনে বাধ্য করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে নিহত হয়েছেন জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার জঙ্গি সদস্য সাইফুল্লাহ খালিদ। নেপাল থেকে সন্ত্রাস পরিচালনা করতেন তিনি। ভারতে অন্তত তিনটি হামলার সঙ্গে জড়িত ছিল তাঁর নাম। রবিবার (১৮ মে) পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়িয়ে সাইফুল্লাহ খালিদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। জানোয়াররূপী পাকিস্তানের আর কত মারাত্মক রূপ দেখতে হবে! যে দেশে নাকি জাতীয় পতাকায় মুড়ে সম্মানের সঙ্গে শেষকৃত্যে সম্পন্ন হয় অপরাধী জঙ্গির। আবার সেখানে উপস্থিত থাকেন দেশের প্রশাসনিক নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন। আবার জঙ্গিদের পরিবারকে ক্ষতিপূরণ দেয় সরকার।সুতরাং সাধে কি বলে, অপরাধী তৈরি করে পাকিস্তান। জানা গিয়েছে, কাশ্মীরে পহেলগাঁও হামলার অন্যতম কাণ্ডারি ছিলেন লস্কর জঙ্গি সাইফুল্লাহ খালিদ। এটাও জানা গিয়েছে যে, পহেলগাঁও হামলার পরে পাক গুপ্তচর সংস্থা ISI তাঁকে আত্মগোপনে বাধ্য করেছিল।

সাইফুল্লাহ পাকিস্তানে থাকতেন। লস্করের নিয়োগের কাজ দেখাশোনা করতেন তিনি। অর্থাৎ সন্ত্রাসীদের নিয়োগ করতেন তিনি। ভারতের ‘অপারেশন সিঁদুর’ হামলা একেবারে ঠ্যাং খোড়া করে দিয়েছে জানোয়ার রূপী পাকিস্তানের। যাতে ভয় পেয়ে লস্করের শীর্ষ সন্ত্রাসীদের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে পাক সেনা এবং গুপ্তচর সংস্থা ISI। এমনকী অপারেশন সিঁদুরের পর, লস্কর সাইফুল্লাহকে বাড়ির বাইরে বেশি বেরোতে না করা হয়েছিল। রবিবার পাকিস্তানের সিন্ধুতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন লস্কর-ই-তৈবার সন্ত্রাসী রাজাউল্লাহ নিজামানি ওরফে আবু সাইফুল্লাহ খালিদ। ২০০৬ সালে RSS সদর দফতরে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিল সে। তাই সিন্ধু অঞ্চলেই পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়িয়ে সাইফুল্লাহর কবর দেওয়া হয়। তাঁর শেষকৃত্যে অনেক লস্কর সন্ত্রাসী উপস্থিত ছিলেন। তাঁর দেহ পাকিস্তানি পতাকায় মোড়ানোর পর লস্কর সন্ত্রাসীরা একে একে কবরে নামাজ পড়েছেন। প্রসঙ্গত, রবিবার, অজ্ঞাত বন্দুকধারীরা সাইফুল্লাহকে গুলি করে হত্যা করে। সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন শহরে লস্কর প্রধান হাফিজ সইদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে হত্যা করা হয়েছে। হাফিজ সাঈদ নিজেই লাহোরে তাঁর বাড়ির কাছে আত্মঘাতী হামলা চালিয়ে অল্পের জন্য বেঁচে যান।

ভারতের অপারেশন সিঁদুর অভিযানে, লস্করের সদর দফতর মুরিদকে ভারতীয় সেনাবাহিনীর লক্ষ্যবস্তু করা হয়েছিল। এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটি উড়িয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে, হাফিজ সাইদ এবং তার ছেলে তালহা সাইদ-সহ মোস্ট ওয়ান্টেড সকল সন্ত্রাসীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তাদের খুব বেশি ঘোরাফেরা না করার বার্তাও দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই। সাইফুল্লাহর আগে, ভারতের চোখে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আবু কাতাল, ওরফে হাফিজ সাইদের ছায়াসঙ্গী পাকিস্তানে নিহত হয়েছেন। ১৬ মার্চ পাকিস্তানে আবু কাতালকে হত্যা করা হয়েছে। সে কাশ্মীরে সেনাবাহিনীর উপর অনেক বড় হামলা চালিয়েছিল। যেটি লস্করের সবচেয়ে বড় হামলা ছিল। হাফিজ সইদের প্রথম দুই ঘনিষ্ঠ সহযোগী এবং ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আবু কাতাল এবং হাফিজ সইদের খুব ঘনিষ্ঠ সন্ত্রাসীদের মধ্যে একজন ভয়ঙ্কর লস্কর সন্ত্রাসী হানজালা আদনানকে ২০২৩ সালের ডিসেম্বরে করাচিতে হত্যা করা হয়েছে। একই সময়ে, সন্ত্রাসী রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিমকেও ২০২৩ সালের সেপ্টেম্বরে অজ্ঞাত আততায়ীদের হাতে হত্যা করা হয়েছে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের