আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নুসরাত ফারিয়াকে চার দিনের জন্য জেল হেফাজতে পাঠালেন বিচারক

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ হত্যাচেষ্টা’র মামলায় চার দিনের জন্যে জেল হেফাজতে পাঠানো হয়েছে দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। রবিবার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে পর্দার ‘শেখ হাসিনা’ কে। আর ফারিয়ার গ্রেফতারির পরপরই নানা প্রশ্ন উঠছে নানা মহলে। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস-সহ একাধিক নায়িকার বিরুদ্ধে এই অভিযোগ থাকা সত্বেও কেন আচমকাই নুসরাতকে গ্রেফতার করা হল? বাকিরা কীভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে গেলেন? সোমবার (১৯ মে) সকাল নয়টা নাগাদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হয়েছিল। সেখানে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভুঁইয়া নায়িকাকে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানান। অপরদিকে অভিনেত্রীর পক্ষের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেছেন। উভয় পক্ষের যুক্ততর্ক শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনিন আক্তার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী ২২ মে আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিন আদালতের শুনানি শেষে ঢাকার CMM কারাগারে রাখা হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। তবে ঠিক কী কারণে অভিনেত্রীকে গ্রেফতার করা হল?

সূত্রের খবর, তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের অশালীন প্রস্তাবে রাজি না হওয়াতে ‘সবক’ শেখাতে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা গোয়েন্দা পুলিশের এক শীর্ষ আধিকারিক রবিবার রাতে এ বিষয়ে জানিয়েছেন, ‘সরকারের শীর্ষ মহলের নির্দেশেই নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। মন ভাল করার জন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব অভিনেত্রীর সঙ্গে খানিকটা সময় কাটাতে চেয়েছিলেন। তাতে রাজি হননি ফারিয়া। ফলে মূল্য তো চোকাতে হবে।’ এছাড়াও তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, গত বছর বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন এক ব্যক্তিকে হত্যাচেষ্টা’র অভিযোগে বিভিন্ন গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছিল নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস-সহ দেশের শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকার বিরুদ্ধে। রাজধানী ঢাকার ভাটরা থানায় ওই মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি দায়ের করেছিলেন এনামুল হক নামে এক ব্যক্তি। দায়ের করা মামলায় অভিযোগ তোলা হয়েছে, এই তারকারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সংগঠিত হত্যাচেষ্টায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। মোট ১৭ জনকে আসামী করা হয়েছে। যাদের আসামী করা হয়েছে তাঁরা হলেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিম। এছাড়াও তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্যে আওয়ামী লীগকে অর্থের যোগান দিয়েছেন নুসরাত ফারিয়া।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই নুসরাত ফারিয়াকে তাঁর সঙ্গে সময় কাটানোর অশালীন প্রস্তাব দিচ্ছিলেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর অভিজাত ওয়েস্টিন হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটও বরাদ্দ নেওয়া হয়েছিল। নুসরাতকে অশালীন প্রস্তাবে রাজি করানোর জন্য ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এক পদস্থ কর্তাকেও এ বিষয়ে কাজে লাগানো হয়েছিল। শফিকুলের সঙ্গে ‘রাত’ কাটালে ভাটরা থানার মামলা থেকে তার নাম বাদ দেওয়া হবে বলেও প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি নুসরাত। এর পরে জাতীয় তদন্ত সংস্থার  (এনএসআই) এক শীর্ষ কর্তাকে আসরে নামানো হয়। তিনি সরাসরিই ফারিয়াকে হুমকি দেন, প্রেস সচিবের প্রস্তাবে রাজি না হলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলে পুরবেন। শফিকুল ও তার ঘনিষ্ঠদের লাগাতার হুমকির হাত থেকে বাঁচতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন ফারিয়া। পাখি হাত থেকে ফসকে যাচ্ছে দেখেই রবিবার সকালে ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলীকে ফোন করে ফারিয়াকে গ্রেফতারের নির্দেশ দেন শফিকুল। সেই নির্দেশ মেনে ফারিয়ার উপরে বিশেষ নজরদারি চালাতে শুরু করে গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুলের নেতৃত্বে সাদা পোশাকের গোয়েন্দারা। থাইল্যান্ডের বিমান ধরার জন্য ঢাকা বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়। পরে সোজা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই গ্রেফতার করা হয়। 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ