মামলাকারীরাই উস্কানি দিচ্ছেন, উত্তরবঙ্গ যাওয়ার আগে অভিযোগ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রাজ্য সরকারের ওপরে ভরসা রাখা উচিৎ ছিল চাকরিহারাদের। রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করে লাভ হয়না। উত্তরবঙ্গ যাওয়ার আগে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, চাকরিহারাদের প্রতি তাঁর সহানুভূতি রয়েছে। আইনি পথে লড়াই করার কথাও বলেছেন তিনি।

তাঁর কথায়, কোর্টের নিয়ম মেনে সবাইকে চলতে হবে। সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন দেওয়া হয়েছে। সরকার চাইছে সবাই চাকরি ফেরৎ পায়। কোর্টের নিয়ম মেনে চলতে হবে। এখনও কারও মাইনে বন্ধ হয়নি। সরকার সবসময় তাঁদের পাশে রয়েছে। সরকারের ওপরে ভরসা রাখা উচিৎ। যাঁরা উস্কানি দিচ্ছে চাকরিহারাদের, তাঁরাই আদালতে মামলা করেছিল। সরকার কারও চাকরি যাক চায়না।

চাকরিহারাদের প্রতি তাঁর বার্তা, রাজনীতির উর্দ্ধে উঠে সমাজকে তৈরি করার কাজ করুন। কারও উস্কানিতে কান না দিয়ে আইনের ওপরে ভরসা রাখুন। রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করে কোনও লাভ হয়না। শিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় সম্মান চায় সরকার। আন্দোলন করার একটা নিয়ম রয়েছে। আন্দোলনে শিক্ষকদের সংখ্যা কম, বহিরাগতদের সংখ্যা বেশি। তাঁদের আইনি লড়াই লড়লে পাশে থাকবে সরকার।

সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের উপর জোর দিয়েই এই সফরের একাধিক কর্মসূচি ঠিক করা হয়েছে। উন্নয়নের ইস্যুকেই ঘিরে এই সফর বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ বিজনেস সামিট হবে উত্তরবঙ্গের একাধিক বণিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। শিল্প স্থাপন করতে উত্তরবঙ্গে কীভাবে কাজ করা যায় সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর