ভিসা জালিয়াতি এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক,ওয়াশিংটন: ট্রাম্প প্রশাসনে আমেরিকা বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম হল ভিসা ব্যবস্থা। এবার থেকে ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হলে মার্কিন যুক্তরাষ্ট্রে আর কোনওদিনও প্রবেশ করা যাবে না। জাল ভিসা একবার ধরা পড়লে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হবে স্থায়ী নিষেধাজ্ঞা।

মা‌র্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে ভিসা জালিয়াতি হচ্ছে। সেই জন্য অভিবাসনও বাড়ছে। তাই ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১৫ মে ভারতের মা‌র্কিন দূতাবাস নিজেদের ফেসবু‌কে একটি পোস্ট করেছিল। তাতে জানানো হয়েছিল ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধের জন্য কড়া হচ্ছে মার্কিন প্রশাসন। সেই জন্যই জারি করা হচ্ছে নতুন ব্যবস্থা।

পোস্টে বলা হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধের জন্য একটি সমন্বিত আন্তঃসংস্থাপন উদ্যোগ নিয়েছে। যারা ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হবেন, তারা স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন। নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতিমালা প্রযোজ্য হবে এমন ব্যক্তিদের জন্য এবং সেইসব বিদেশি সরকারের জন্য যারা অবৈধ অভিবাসনে সহায়তা করে।

ট্রাম্প প্রশাসন এখন সীমান্ত নিরাপত্তা নীতি জোরদার করছে। তাই এই উদ্যোগ নিয়েছে। এমনিতেই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা ৯৫% হ্রাস পেয়েছে। পালিয়ে যাওয়ার সংখ্যা ৯৯% হ্রাস পেয়েছে।  যারা গ্রেফতার না হয়ে সীমান্ত অতিক্রম করে, তাদের উল্লেখ করে হোয়াইট হাউস জানিয়েছে যে আমেরিকা এখন “আধুনিক আমেরিকান ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমান্ত” প্রত্যক্ষ করছে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের