পর্যাপ্ত ঘুমের পরেও সারাদিন ক্লান্ত লাগে? এনার্জি বাড়াতে খান এই ৫ খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় মতো ঘুম হচ্ছে। তা সত্ত্বেও ঘুম ও ক্লান্তি পিছু ছাড়ছে না কিছুতেই। শরীরের উপর একটানা ধকল গেলে সেই ক্লান্তি দূর করার জন্য দীর্ঘ বিশ্রাম কিংবা বিরতির প্রয়োজন হয়। তা না হলে শরীর কাহিল হয়ে পড়ে। আবার, শরীরে আয়রনের পরিমাণ কমে গেলেও অনেক সময়ে অবসন্ন লাগে। তবে কারণ যা-ই হোক, ক্লান্তি দূর করতে খাওয়া-দাওয়ার দিকে নজর দিলেই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যাবে। কোন খাবারগুলি নিয়মিত খেলে ক্লান্তি কেটে ফুর্তি আসবে শরীরে, জেনে নিন।

কলা: কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ভিটামিন বি৬-এর উৎস হল কলা। শরীরচর্চা কিংবা গরমে সারা দিন কাজকর্ম করে যদি খুব ক্লান্ত লাগে, তা হলে কয়েকটা কলা খেয়ে নিন। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং বিভিন্ন খনিজে ভরপুর কলা পেট তো ভরাবেই, তরতাজা ভাবও ফিরিয়ে আনবে।

ডার্ক চকোলেট: ডার্ক চকোলেটে থেরোব্রোমাইন ও ক্যাফিন থাকে। শরীরে তাৎক্ষণিক শক্তির জোগান দিতে এই দুই উপাদানের জুড়ি মেলা ভার। তাই ক্লান্ত লাগলে মুখে ডার্ক চকোলেট পুরে দিলেই হবে মুশকিল আসান।

ইয়োগার্ট: ইয়োগার্ট বা জল ঝরানো বেশি প্রোটিন-যুক্ত দই এমনিতেই অত্যন্ত স্বাস্থ্যকর। এর সঙ্গে যদি মধু ও বেরি মিশিয়ে নেন, তা শরীরের জন্য আরও বেশি উপকারী হয়ে উঠবে।

অঙ্কুরিত ছোলা, বাদাম: শরীরে চনমনে ভাব ফিরে পেতে ভিটামিন বি, সি, এবং ই-যুক্ত খাবার খাওয়া প্রয়োজন। এই সব ক’টি ভিটামিন রয়েছে অঙ্কুরিত ছোলা, বাদাম, বীজ বা দানাশস্যে। স্প্রাউটের মধ্যে যথেষ্ট পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে, যা পেশির ক্ষয় রোধ করতেও সাহায্য করে।

ড্রাই ফ্রুটস: শরীরের ক্লান্তি দূর করতে এক মুঠো ড্রাই ফ্রুট দারুণ কাজে দেয়। খিদে পেলে ভাজাভুজি না খেয়ে কাঠবাদাম, কিশমিশ,আখরোট, পেস্তা, খেজুরের মতো ড্রাই ফ্রুট খেতে পারেন। ১০০ গ্রাম ড্রাই ফ্রুটে ৩৫৯ ক্যালোরি থাকে। শরীরে আয়রনের চাহিদা মেটাতেও দারুণ উপকারি ড্রাই ফ্রুটস।

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী