টেক্সাসের চলন্ত বাসেই স্বদেশীয়র ছুরিকাঘাতে খুন ভারতীয় বংশোদ্ভূত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে ছুরিকাঘাটে মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভূতর।  একটি পাবলিক বাসে একজন তাকে ছুরি মেরে হত্যা করা হয়। মৃতের নাম অক্ষয় গুপ্তা। অস্টিন পুলিশ সূত্রে খবর, কোনও কারণ ছাড়াই তাঁর পিছনে বসে থাকা ৩১ বছর বয়সী দীপক কান্ডেল এই হামলা ছাড়াই। সেই সময় বাসে ১২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ১৪ মে সন্ধ্যায় বাসে ছুরিকাঘাতে খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও মেডিক্যাল পরিষেবা। তারা ৩০ বছর বয়সী অক্ষয় গুপ্তের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন।

কান্ডেল কোনও কারণ ছাড়াই অক্ষয় গুপ্তের ঘাড়ে ছুরিকাঘাত করে। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে অক্ষয়কে মৃত ঘোষণা করেন। বাসের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ কান্ডেলকে শনাক্ত করে। তাতে দেখা গিয়েছে যে বাস থামার পর, কান্ডেল শান্তভাবে অন্যান্য যাত্রীদের সঙ্গে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। ফুটেজের ভিত্তিতে পুলিশ দীপককে আটক করে।

৩০ বছরের অক্ষয় গুপ্তকে হত্যার কারণ হিসাবে বড় অদ্ভুত কারণ দেখিয়েছে দীপক। তার বক্তব্য অক্ষয়কে দেখতে তার কাকার মতো ছিল। তাই সে ক্রোধ সংবরণ করতে না পেরে ছুরি চালিয়ে দেয়।

কান্ডেলের বিরুদ্ধে ট্র্যাভিস কাউন্টি জেলে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি অনুসারে হত্যার অভিযোগ আনা হয়েছে। এর আগেও কান্ডেলকে একাধিকবার নানাবিধ অপকর্মের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে বারবারই সে মুক্তি পেয়েছে।

মৃত অক্ষয় গুপ্ত হেলথ-টেক স্টার্টআপ জগতের একজন উদ্যোক্তা ছিলেন। তিনি অস্টিনে ফুটবিট-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। এই ফুটবিট প্রবীন নাগরিকদের মবিলিটি এবং ভারসাম্য উন্নত করতে সহায়তা করার জন্য নিবেদিত একটি সংস্থা। তিনি ২০২৪ সালে ASG Research LLC নামে একটি সংস্থারও সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান