রক্তাক্ত বালুচিস্তান, স্কুল বাসে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারাল ৩ শিশু-সহ ৫জন

ভয়াবহ হামলা! পাকিস্তানের বালোচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারাল ৪ নিষ্পাপ শিশু।আহত হয়েছেন আরও ৩৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ হামলা! পাকিস্তানের বালোচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারাল ৩ নিষ্পাপ শিশু-সহ ৫ জন।আহত হয়েছেন আরও ৩৮ জন। সূত্রের খবর, বুধবার (২১ মে) দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি স্কুল বাসে বোমা হামলায় কমপক্ষে ৩ নিষ্পাপ শিশু-সহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩৮ জন। এ প্রসঙ্গে, স্থানীয় ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল জানিয়েছেন, যখন বাসটি শিশুদের নিয়ে স্কুলের দিকে রওনা দিয়েছিল তখনই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এই হামলায় বেশ কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু মনে করা হচ্ছে, সন্দেহভাজন জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীই এই হামলার জন্য দায়ী। কারণ তাঁরা একাধিকবার এই অঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছিল। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি নিহত শিশুদের জন্যে শোক প্রকাশ করেছেন এবং তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি আক্রমণকারীদের পশু হিসেবে অভিহিত করেছেন। যারা কোনও দয়ার যোগ্য নন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বালুচিস্তানের এই অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সহ বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। তাঁদের লক্ষ্য মুলত সেনাবাহিনী এবং বেসামরিক নাগরিক।

২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেও মনোনীত করেছে। এর আগে আফগানিস্তানের সীমান্তবর্তী বালুচিস্তানের কিল্লাহ আবদুল্লাহ শহরের একটি বাজারের কাছে আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন। জব্বার মার্কেটের কাছে সংঘটিত এই বিস্ফোরণে ভবনটির ব্যাপক ক্ষতি হয় এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকী এই বিস্ফোরণের পর, অজ্ঞাত হামলাকারী এবং এফসি কর্মীদের মধ্যে সংক্ষিপ্ত গুলি বিনিময়ের ঘটনাও ঘটে ছিল। এই ঘটনার দিন কয়েক পরেই বালুচিস্তানে আত্মঘাতী এই হামলার ঘটনা ঘটল। যাঁদের কুকর্মের ফলে অকালেই প্রাণ হারাল ৪ নিষ্পাপ শিশু। এর আগে ৬ মে, পাকিস্তানি সেনাবাহিনী বলেছিল যে, বালুচিস্তানে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের আঘাতে তাদের গাড়ির সাতজন সৈন্য নিহত হয়েছে। আর এই ঘটনায় বিএলএ সদস্যরা দায়ী।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান