ওয়াশিংটনে শুটআউট, বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা ইজরায়েলি দূতাবাসের ২ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল আমেরিকার রাজধানী ওয়াশিংটন। বুধবার (২১ মে) ওয়াশিংটনে ইহুদি জাদুঘরের সামনে অনুষ্ঠান চলাকালীনই বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা হলেন ইজরায়েলি দূতাবাসের ২ কর্মী। গুলি বৃষ্টিতে আরও বেশ কয়েকজন জখম হয়েছেন। নিহত কর্মীদের পরিচয় জানানো হয়নি। খোদ দেশের রাজধানীতে বিদেশি দূতাবাসের অনুষ্ঠানে শুটআউটের ঘটনায় মুখ পুড়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকারের। ইতিমধ্যেই শিহরে ওঠার মতো ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়াম সাংবাদিকদের জানিয়েছেন, ওয়াশিংটনের ইহুদি জাদুঘরের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল আমেরিকায় বসবাসকারী ইহুদিদের সংগঠন এজেসি। অনুষ্ঠান চলাকালীনই এক বন্দুকবাজ আচমকাই গুলি চালাতে শুরু করে। ঘটনায় হতচকিত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ইজরায়েলি দূতাবাসের দুই কর্মী। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সদর দফতর থেকে কয়েক মিটার দূরে ওই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অনুষ্ঠানের আয়োজক তথা আমেরিকান জিউস সমিতির সিইও টেড ডাচ বলেছেন, ‘আমাদের প্রতিক্রিয়া জানানোর মতো কোনও ভাষা নেই। কল্পনাও করতে পারেনি, খোদ আমেরিকার রাজধানীর বুকে এমন ঘটনা ঘটবে।’

স্থানীয় সংবাদমাধ্যমগগুলো জানিয়েছে, ইহুদি মিউজিয়ামের সামনে শুট আউটের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন আমেরিকার অ্যাটর্নি জেনারেল পম বন্ডি এবং কলম্বিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জিয়ানাইন পিরর। ইহুদি জাদুঘরের সামনে শুটআউটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন। সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ওয়াশিংটনের ইহুদি জাদুঘরের বাইরে অনুষ্ঠানে যে প্রাণঘাতী হামলা চলেছে তাতে ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদীরা জড়িত। আমরা নিশ্চিত যে মার্কিন কর্তৃপক্ষ এই অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ইজরায়েল বিশ্বের সর্বত্র তার নাগরিক এবং প্রতিনিধিদের সুরক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করে যাবে।’

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান