দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সংসদের প্রতিনিধি দলের, গান্ধিমূর্তিতে শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক : অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের মনোভাব বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে দেশে দেশে যাচ্ছেন সংসদের প্রতিনিধি দল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন দলের সাংসদদের নিয়ে তৈরি একটি দল ইতিমধ্যে জাপানে এসেছেন। বৃহস্পতিবার (২২ মে) সকালেই এই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই দলে রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গি, ব্রিজ লাল, সিপিএম সাংসদ জন ব্রিট্টাস, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, হেমাঙ্গ জোশি, কংগ্রেসের সলমন খুরশিদ এবং কূটনীতিক মোহন কুমার। এইদলটি জাপানের পাশাপাশি আরও কয়েকটি দেশে যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও দলটি যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরে।

 

জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বে বৃহস্পতিবার সকালে দলটি পৌঁছেছে জাপানে। জাপানে থাকা ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে টোকিয়োর ভারতীয় দূতাবাসে আলোচনায় বসে এই দলটি। সেখানে সিবি জর্জ জানিয়েছেন, ক্রস বর্ডার টেরোরিজমে জাপানই প্রথম প্রতিক্রিয়া দিয়েছিল। জাপানে পৌঁছে বৃহস্পতিবার সকালে গান্ধীমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই বৈঠকে বসেছেন। কীভাবে কাজ এগোবে এই বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেই করা হবে বলে জানানো হয়েছে।

সন্ত্রাসবাদে বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা বরাবরই বলে আসা হয়েছে। এবার সীমান্তে সন্ত্রাস এবং গোটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ভাবনাকেই বিদেশেও ছড়িয়ে দিতে প্রস্তুত সংসদের প্রতিনিধি দলগুলো। সেইভাবেই কাজ শুরু হয়ে গিয়েছে। সেইভাবেই দেশে দেশে গিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে প্রতিনিধি দলগুলো। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সকেই জানাবেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ