‘দায়িত্ব পালনে বাধা দিলে যোগ্য জবাব দেব’, সেনাপ্রধানকে হুমকি ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামানকে সরাসরি হুমকি দিল মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার (২৪ মে) দু’ঘন্টার বেশি রুদ্ধদ্বার বৈঠক শেষে পরিষদের তরফে প্রকাশিত এক বিবৃতিতে ওই হুমকি দেওয়া হয়েছে, পাশাপাশি সেনাপ্রধানকে ‘একঘরে’ করতে আগামিকাল রবিবার (২৫ মে) সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠক সেনাপ্রধানের পদ থেকে ওয়াকারকে বরখাস্ত করার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রস্তাব পাঠানো হবে।

গত কয়েকদিন ধরেই ‘মানবিক করিডর’, ‘জাতীয় নির্বাচন’-সহ একাধিক বিষয় নিয়ে তদারকি সরকারের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের মতবিরোধ প্রকাশ্যে এসে পড়েছে। আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছে দেশের রাজনৈতিক মহল। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিএনপি সরাসরি সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে জামায়াত ইসলামী-জাতীয় নাগরিক পার্টি-খেলাফত মজলিশ-ইসলামী আন্দোলন-আমার বাংলাদেশ পার্টির মতো মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলি পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা ইউনূসের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কীভাবে সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে টাইট দেওয়া যায়, তা নিয়ে উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মোল্লা ইউনূস। দুই ঘন্টা ধরে রুদ্ধদ্বার কক্ষে চলে ওই বৈঠক। পরে সাংবাদিক বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, ‘ইস্তফা দিচ্ছেন না মুহাম্মদ ইউনূস। উপদেষ্টারাও ‘গলাধাক্কা’ না খাওয়া পর্যন্ত পশ্চা‍ৎদেশে শক্ত আঁটা লাগিয়ে চেয়ার আঁকড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’ ফলে গত ৪৮ ঘন্টা ধরে ইউনূসের ইস্তফা নিয়ে যে টানটান নাটক চলছিল তার যবনিকাপাত ঘটে। পরে প্রধান উপদেষ্টার দফতরের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে ফ্যাসিবাদের দোসর হিসাবে আখ্যা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয় ‘শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।’

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের