ইজরায়েলি হামলায় ১০ সন্তানের মধ্যে ৯ জনকেই গাজার হতভাগিনী মা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অনেক কষ্টে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছিলেন গাজার মহিলা চিকি‍ৎসক আলা আল নাজ্জার। ছোট আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন। স্বপ্ন দেখছিলেন, বড় হয়ে সন্তানরা তাঁর হাত শক্ত করে ধরে রাখবেন। কিন্তু জল্লাদ ইজরায়েলি বাহিনীর নিষ্ঠুর বোমা সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। গতকাল শুক্রবার (২৩ মে) গাজা উপত্যকার খান ইউনিস শহরে ইজরায়েলের বিমান হামলায় এক সঙ্গে ৯ সন্তানকে হারিয়েছেন আলা। বেঁচে থাকা এক মাত্র সন্তান ও স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অনেক কষ্ট সয়ে যাদের পৃথিবীতে এনেছিলেন তাদের এমন চলে যাওয়া নির্বাক করে দিয়েছে আলাকে।

শনিবার (২৪ মে) গাজার আল নাসের হাসপাতালে কর্মরত মহিলা চিকি‍ৎসক আলা আল নিজারের জীবনে ঘটা চরম  মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের পরিচালক মুনীর আলবুরশ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে তিনি জানিয়েছেন, ‘অন্যান্য দিনের মতোই গতকাল শুক্রবার আলা আল-নাজ্জারের স্বামী হামদি স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরেন। আর তার কয়েক মিনিটের মধেই ইজরায়েলের বিমান হামলায় ধুলোয় মিশে যায় তাদের বাড়ি। নয় সন্তান ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে মারা যায়। সবচেয়ে বড় সন্তানের বয়স ছিল মাত্র ১২ বছর।আলা’র স্বামী হামদি ও এক সন্তান হামলায় গুরুতর আহত হয়েছেন। আলার এক আত্মীয় ইউসুফ আল-নাজ্জার কাতর কণ্ঠে বলেছেন, ‘আর নয়! আমাদের প্রতি দয়া করুন! আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, সকল দেশ, হামাস ও অন্যান্য গোষ্ঠীগুলোর কাছে দয়া ভিক্ষা করছি। আমরা এই বাস্তুচ্যুতি ও ক্ষুধায় ক্লান্ত।’

ইজরায়েলি হামলায় গত পৌনে দু’বছর ছিন্নভিন্ন হয়েছে ৫৩ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি। প্রতিদিনই বাড়ছে মৃত্যুমিছিলের সারি। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার (২৪ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় অন্তত ৭৪ জন প্রাণ হারিয়েছেন। একদিকে ইজরায়েলের বিরামহীন হামলা, অন্যদিকে পর্যাপ্ত ত্রাণের অভাব। দুই সাঁড়াশি চাপে বেঁচে থাকাই দুষ্কর হয়ে উঠেছে গাজা উপত্যকার বাসিন্দাদের কাছে। মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন কয়েক লক্ষ মানুষ। অনেক মা অপুষ্টিতে ভুগছেন এবং সন্তানদের বুকের দুধ খাওয়াতে পারছেন না। পানীয় জল এবং জ্বালানির সঙ্কটের কারণে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। বহর।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান