জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশ ভারত

জাপানকে পেছনে ফেলে অর্থনীতির দিক দিয়ে চতুর্থস্থানে পৌছে গেল ভারত। শনিবার (২৪ মে) নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ কথা জানিয়েছেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্ম্যণম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশাল গতিতে ছুটছে ভারতের অর্থনীতি। জাপানকে পেছনে ফেলে অর্থনীতির দিক দিয়ে চতুর্থস্থানে পৌছে গেল ভারত। শনিবার (২৪ মে) নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ কথা জানিয়েছেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্ম্যণম। জানালেন, জাপানকে ছাড়িয়ে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে দেশ হয়ে উঠেছে। এদিন নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকের সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বি ভি আর সুব্রহ্মণ্যম আরও জানিয়েছেন যে, ‘সামগ্রিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ভারতের পক্ষেই রয়েছে। যেমনটা, আমরা এখন বিশ্বের চতুর্থতম বৃহত্তম অর্থনীতি। আমাদের ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি রয়েছে।’

এরপর IMF-এর তথ্য উন্মোচন করে সুব্রহ্মণ্যম বলেন, ‘আজ ভারত জাপানের চেয়ে বড়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং জার্মানি ভারতের চেয়ে বৃহৎ। এবং আমরা যদি পরিকল্পনা এবং চিন্তাভাবনা মেনে চলি, তাহলে আড়াই-তিন বছরের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছে যেতে পারব।’ আইফোন তৈরির হাব হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ভারত। দেশে আইফোনের ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে। তাই আমজনতার কথা মাথায় রেখেই ভারতে আইফোনের উৎপাদন বেড়েই চলেছে। কিন্তু ভারতে আইফোন উৎপাদন নিয়ে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি একটি বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে ছিলেন যে, তিনি আশা করেন যে অ্যাপল আইফোনের যেগুলি আমেরিকায় বিক্রি হবে, তা ভারতে বা অন্য কোথাও হবে না, শুধুমাত্র আমেরিকাতেই তৈরি হবে। এ নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। পাশাপাশি তিনি ভারত ও অন্যান্য দেশে তৈরি হওয়া আইফোন আমেরিকায় বিক্রি করতে হলে ২৫ শতাংশ শুল্ক চাপানোরও হুমকি দিয়েছেন। এ প্রসঙ্গে এদিনের নীতি আয়োগের বৈঠকে সুব্রহ্মণ্যম বলেছেন, “শুল্ক কী হবে তা অনিশ্চিত। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, আইফোন উৎপাদনের জন্য সস্তা জায়গা গিয়ে ওঠার চেষ্টা করব। এছাড়াও সম্পদ নগদীকরণের দ্বিতীয় দফার পাইপলাইন প্রস্তুত করা হচ্ছে এবং এটি আগস্টে ঘোষণা করা হবে।”

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর