দক্ষিণ ক্যারোলিনার সমুদ্র সৈকতে বন্দুকবাজের তাণ্ডব, আহত কমপক্ষে ১১

ঘটনাটি ঘটেছে, রবিবার স্থানীয় সময় রাত ৯:৩০ টার দিকে লিটল সমুদ্র সৈকতে। গুলিবর্ষণের খবর পেয়ে কয়েকডজন পুলিশ গাড়ি এবং অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার একটি সমুদ্র সৈকতে এক অজ্ঞাত আততায়ীর গুলিতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, রবিবার স্থানীয় সময় রাত ৯:৩০ টার দিকে লিটল সমুদ্র সৈকতে। গুলিবর্ষণের খবর পেয়ে কয়েকডজন পুলিশ গাড়ি এবং অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এবং সকলকে নিরাপদে হাসপাতালের ভর্তি করানো হয়। হোরি কাউন্টি পুলিশের বিবৃতি অনুযায়ী, মার্টল বিচ থেকে প্রায় ২০ মাইল উত্তর-পূর্ব দূরত্বে লিটল রিভারের কাছে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। যেখানে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির এলোপাথাড়ি গুলিতে জখম হয়েছেন ১১ জন ব্যক্তি। তবে এখনও পর্যন্ত তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। এছাড়া সন্দেহভাজন আততায়ীর সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ কর্তৃপক্ষ। ঘটনাস্থলের বেশকিছু ভিডিও এবং ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে।

একটি প্রতিবেদন অনুযায়ী, কমপক্ষে ১০ জনকে গুলি করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হচ্ছে। জানা গিয়েছে, গুলি চালানোর প্রায় ৯০ মিনিট পর, পুলিশ এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন। এবং নিশ্চিত করেছেন যে, এটি কোনও সাম্প্রদায়িক দাঙ্গা সংক্রান্ত হত্যার চেষ্টা নয়। কিন্তু সন্দেহভাজন ব্যক্তির এই সহিংসতার পিছনের উদ্দেশ্য সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়ের কাছে একটি প্রাথমিকভাবে আবাসিক রাস্তায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, যেখানে কয়েকটি নৌকা ব্যবসাও রয়েছে। দিন কয়েক আগেই ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ইহুদি জাদুঘরের বাইরে শিকাগোর এক বাসিন্দার গুলি চালানোর ঘটনা ঘটে ছিল।

 

গুলি চালানোর ঘটনায় ইজরায়েলি দূতাবাসের দুইজন কর্মী নিহত হন। তাঁরা আদতে দম্পতি ছিলেন।এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার জানান যে, ইয়ারন সম্প্রতি একটি বাগদানের আংটি কিনেছিলেন এবং আগামী সপ্তাহে বিবাহের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তারা একটি সুন্দর দম্পতি ছিল। জেরুজালেমে বিবাহের প্রস্তাব দেওয়ার উদ্দেশ্যে যুবকটি এই সপ্তাহে একটি আংটি কিনেছিলেন। এই ঘটনার দিন কয়েক পরে আবারও একই ঘটনা ঘটল।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান