পুতিনকে হত্যার ছক, ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক দাবি রুশ সেনা কমান্ডারের

গত ২০ মে রাষ্ট্রপতি পুতিন যখন কুর্স্ক ওব্লাস্ট পরিদর্শন করেছিলেন, তখনই তাঁর হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কিন্তু এই আক্রমণ ব্যর্থ করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। যেন থামার নাম নেই। উভয় দেশই একে অপরের উপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ আবহে গত ২০ মে মঙ্গলবার রাশিয়ার উপর মারাত্মক ড্রোন হামলা চালিয়েছ ইউক্রেন। এখন জানা যাচ্ছে, সেই হামলাটি নাকি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে চালানো হয়েছিল। সোমবার (২৬ মে) রুশ সামরিক কমান্ডার এই বিস্ফোরক তথ্যটি প্রকাশ করেছেন। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাশকিন জানিয়েছেন যে, গত ২০ মে রাষ্ট্রপতি পুতিন যখন কুর্স্ক ওব্লাস্ট পরিদর্শন করেছিলেন, তখনই তাঁর হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কিন্তু এই আক্রমণ ব্যর্থ করা হয়েছিল।

তিনি আরও জানিয়েছেন যে, ‘একদিকে আমরা ইউক্রেনের ড্রোন হামলার কার্যকরভাবে জবাব দিচ্ছিলাম, অন্যদিকে আমরা রাষ্ট্রপতি পুতিনের হেলিকপ্টারের নিরাপত্তাও নজরে রাখছিলাম।’ তবে রাশিয়ার এই দাবি প্রসঙ্গে ইউক্রেনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ২০ মে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমি পুতিন কুরস্ক ওব্লাস্ট সফরে ছিলেন। তিনি বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারে করে কুরস্ক ওব্লাস্ট পরিদর্শন করেছেন। এরপরেই ড্রোন হামলা চালায় ইউক্রেন। আর এই আক্রমণের জবাব দিতে, রাশিয়া বিমান প্রতিরক্ষা বাহিনীও সজাগ ছিলেন। যার ফলে ইউক্রেনের ছোড়া ৪৬টিরও বেশি ড্রোনকে গুলি করে ভূপতিত করা হয়েছিল।

তবে ইউক্রেনের আক্রমণের জবাবে, রাশিয়া গতকাল রাতে ইউক্রেনের উপর সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ৪০০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। এই ভয়াবহ হামলায় জাইতোমিরে তিন শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। কিয়েভ, খারকিভ, মাইকোলাইভ, টারনোপিল এবং খমেলনিটস্কির মতো প্রধান শহরগুলি আক্রমণের শিকার হয়েছিল। এটি ছিল এখনও পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা। তবে ইউক্রেনীয় বিমান বাহিনী রাশিয়ার ছোঁড়া ২৬৬টি ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কিন্তু তা সত্ত্বেও, অনেক অ্যাপার্টমেন্ট ভবন এবং অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। এই হামলার পরেই, শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া কে। সহিংসতার মধ্যে, রাশিয়া এবং ইউক্রেনের হাজার হাজার বন্দীর বিনিময়ের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান