চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদহে ফের চলল গুলি, লিচু বাগানে আচমকাই আক্রমণ যুবককে

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক : মালদহে (Malda) কাউন্সিলর (Councilor) খুনের চার মাসের মধ্যেই ফের শুট আউট। কালিয়াচক থানা এলাকায় বাগান পাহারা দেওয়ার সময় ঘটে শুটআউট। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শুটআউটের (Shootout) ঘটনায় কালিয়াচক এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, কালিয়াচকে (Kaliachak) লিচুবাগানে পাহারা দিচ্ছিলেন করিম খান নামে এক যুবক। রাতে তাঁর পরিবারের লোকেরা খবর পায় লিচু বাগানে তাঁকে গুলি করা হয়েছে। এরপরেই পরিবারের লোক লিচু বাগানে ছুটে যায়। সেখানেই রক্তাক্ত অবস্থায় হয়ে পড়ে থাকতে দেখেন সকলে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার ও স্থানীয়রা। কিন্তু কারা করিম শেখের ওপরে গুলি চালিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। এই বিষয়ে ধোঁয়াশায় রয়েছেন পরিবারের লোকজন।

স্থানীয় সূত্রে খবর, কালিয়াচকের মজমপুর এলাকা কয়েকমাস শান্ত ছিল। কিন্তু গত কয়েকদিন নতুন করে অশান্তি ছড়াতে শুরু করেছে। বছরের প্রথমেই তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারপর ফের অশান্তির ঘটনা ঘটছে।

স্থানীয়রা বলেছেন, করিমকে কে বা কারা গুলি করেছে বুঝতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত যুবক। কে বা কারা হামলা চালিয়েছে জানতে তাঁকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তার সঙ্গে পুরানো কারও শত্রুতা রয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ। নতুন করে শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের কালিয়াচকে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ