হোয়াটসঅ্যাপকে নতুন ভাবে সাজাচ্ছে মেটা, কারা ব্যবহার করতে পারবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে হতে চলেছে দীর্ঘদিনের অপেক্ষার অবসান। মেটা হোয়াটসঅ্যাপ থেকে ভিন্ন একটি অ্যাপ চালু করতে চলেছে। এই অ্যাপটি চালু হবে আইপ্যাড ব্যবহারকারীদের জন্য।

হোয়াটসঅ্যাপ আই প্যাডের জন্য একটি পৃথক অ্যাপের ব্যবস্থা করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X হ্যান্ডেলে মেটা একজন ইউজারের টুইটের সঙ্গে Eyes ইমোজি পোস্ট করেছে।

সেই পোস্টে একজন ইউজার লিখেছিলেন যে আইপ্যাডের জন্য মেটার উচিত একটি পৃথক অ্যাপ সম্পর্কে ভাবা। তারপর থেকেই আলোচনা শুরু হয় যে এবার হয়তো মেটা এই বিষয়টি নিয়ে ভাববে এবং একটি পৃথক অ্যাপ চালু করবে।

iPad OS এর জন্য WhatsApp অ্যাপ নিয়ে প্রায় দু’বছর ধরেই বিটা পরীক্ষা নিরীক্ষা চলছিল। বিটা প্রোগ্রামটি পূর্ণ হয়ে যাওয়ার কারণে নতুন ইউজাররা এতে আসতে পারছিলেন না।

তাই যারা বিটাতে আসতেই পারেননি তাদের কথা বলতে গেলে বলতে হয় যে হোয়াটসঅ্যাপের নতুন অ্যাপটি যথেষ্ট স্থিতিশীল। আশা করা হচ্ছে যে মেটা খুব তাড়াতাড়ি এই অ্যাপটি চালু করতে পারবে।

আইপ্যাডে হোয়াটস অ্যাপ চালু হওয়ার পর ইউজাররা অনেক ফিচার পাবেন। এর মধ্যে একটি হল অবাধে হোয়াটসঅ্যাপে কথোপকথন। এর অর্থ হল আইফোন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত না থাকলেও ইউজাররা হোয়াটসঅ্যাপে কথোপকথন চালিয়ে যেতে পারবেন। বর্তমানে Companion Mode ফিচারটি ডেস্কটপ ও ওয়েবে উপলব্ধ।

এর ফলে ইউজাররা এন্ড টু এন্ড এনক্রিপশন পান। হোয়াটসঅ্যাপের আইপ্যাড ওএস সংস্কারটি বড় স্ক্রিনের জন্য আরও ভালভাবে অপ্টিমাইজ করা হবে। বর্তমানে WhatsApp iPad অ্যাপটি চালু করা হয়নি। আশা করা হচ্ছে যে মেটা খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিকভাবে নতুন অ্যাপ লঞ্চের কথা ঘোষণা করবে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২